Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রেফতার হলে কেজরিওয়ালের ইস্তফা দেওয়া উচিত? জনমত যাচাইয়ে আপ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জেরার জন্য যে কোনও দিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা আম আদমি পার্টির নেতাদের। শেষ পর্যন্ত ইডি কিংবা সিবিআইয়ের হাতে গ্রেফতার হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরির ইস্তফা দেওয়া উচিত কিনা, তার সিদ্ধান্তের ভার রাজধানীর জনতা-জনার্দনের হাতেই ছাড়তে চান আপ নেতৃত্ব। সেই কারণেই আগামিকাল শুক্রবার থেকে কেজরির ইস্তফা প্রশ্নে জনমত যাচাইয়ে জনতার দরবারে হাজির হচ্ছেন দিল্লির শাসকদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আপ মুখপাত্র গোপাল রাই জানিয়েছেন, ‘বিজেপির ষড়যন্ত্রের শিকার হয়ে যদি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার হতে হয়, তাহলে তাঁর ইস্তফা দেওয়া উচিত কিনা তা নিয়ে জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে শুরু করা হচ্ছে ‘ম্যায় ভি কেজরিওয়াল’ কর্মসূচি। শহরের ২,৬০০ বুথেই বিশেষ স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হবে। কেজরিওয়ালজির ইস্তফা দেওয়া উচিত হবে কিনা, তা নিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। জনমত যাচাই পর্বের শেষে ২১ থেকে ২৪ ডিসেম্বর দিল্লির প্রতিটি ওয়ার্ডেই ‘জন সংবাদ’ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকেই দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। যদিও মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার জন্য সেই তলবে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। পাঁচ রাজ্যের ভোটপর্ব বৃহস্পতিবারই শেষ হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর রবিবার ভোটের ফলপ্রকাশ হবে। তার পরে ফের ইডি দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করতে পারে বলে আশঙ্কা করছেন আপ নেতৃত্ব। ফলে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00