Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টা, অপহরণের মতো গুরুতর ফৌজদারি মামলা ঝুলছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিত রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমার সেই ততোধিক জনপ্রিয় গান ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়… নিশ্চয়ই শুনেছেন। আমাদের দেশে রাজনীতিতে এমন রঙ্গই চলছে। আইন প্রণয়ন করার গুরুদায়িত্ব যাদের হাতে, তারাই আইন ভঙ্গে অভিযুক্ত। বলছিলাম, আমাদের দেশের ৩১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের কথা। ৩১ মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধেই ফৌজদারি ধারায় মামলা চলছে। তার মধ্যে খুনের চেষ্টা, অপহরণ-সহ গুরুতর ফৌজদারি ধারায় মামলা চলছে ১০ জনের বিরুদ্ধে।

নির্বাচনের সময় কমিশনকে দেওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে আজ সোমবার (৩০ ডিসেম্বর) নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর)- এর পক্ষ থেকে দেশের ৩১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সম্পত্তি ও অপরাধে জড়িত থাকা নিয়ে এক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ওই পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ফৌজদারি মামলা ঝুলছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির মাথায়। তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৮৯। তার মধ্যে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে ৭২টি মামলায়। তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর পরেই রয়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর বিরুদ্ধে মোট মামলা রয়েছে ৪৭টি। সেই মামলাগুলোর মধ্যে ১১টি রয়েছে গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও গুরুতর ফৌজদারি ধারায় মামলা ঝুলছে।

এডিআরের রিপোর্টে দেশের মুখ্যমন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও বিশেষ পরিসংখ্যান দেওয়া হয়েছে। ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৩১ মুখ্যমন্ত্রীর মধ্যে একজন দশম শ্রেণি পাশ। ৩ জন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। স্নাতক ডিগ্রি রয়েছে ১০ জনের। গ্র্যাজুয়েট প্রফেশনাল ৫ জন। পোস্ট গ্র্যাজুয়েট ৯ জন। ডক্টরেট ২ জন এবং একজন ডিপ্লোমাধারী।

বিভিন্ন রাজ্যের প্রশাসনের শীর্ষে থাকা মুখ্যমন্ত্রীদের নয়স নিয়েও বিশেষ তথ্য প্রকাশ করা হয়েছে এডিআরের রিপোর্টে। ওই তথ্য অনুযায়ী, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন। ৫১-৬০ বছর বয়সী ১২ জন। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছেন ৫ জন। আর ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন ৬ জন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00