Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেয়ারবাজারে ধস, এক ধাক্কায় সেনসেক্স পড়ল ১,৬২৮ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নজিরবিহীন পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। বুধবার এক ধাক্কায় সেনসেক্স পড়ে গেল ১৬২৮ পয়েন্ট। বাজার বন্ধের সময় আগের দিনের চেয়ে ২.২৩ শতাংশ পয়েন্ট খুঁইয়ে ৭১,৫০০ দশমিক ৭৬ সূচকে নেমে গিয়েছে সেনসেক্স। পাশাপাশি বড়সড় পতনের সম্মুখীন হয়েছে নিফটিও। ৪৬০.৩৫ পয়েন্ট নেমে এসে নিফটি ঠেকেছে ২১,৫৭১.৯৫ অঙ্কে। ইদানিং শেয়ারবাজারে এক দিনে সূচকের এতটা পতন কখনও হয়নি। বড় সড় ধাক্কায় একদিনেই ৪ লক্ষ কোটি টাকা লোকসানের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। ২০২২ সালের জুন মাসের পরে এমন নজিরবিহীন ধসের সাক্ষী থাকল দালাল স্ট্রিট।   

এদিন বাজারে ধস নামার পিছনে বড় সড় ভূমিকা ছিল ব্যাঙ্কিং সেক্টর ও ইস্পাত সেক্টরের। নিফটিতে ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারদর ৪.২৮ শতাংশের মতো ডুবেছে। কোটাক, এইচডিএফসি, অ্যাক্সিসের মতো দেশের নামী বেসকারি ব্যাঙ্কগুলির শেয়ার দর হু হু করে নেমেছে। সবচেয়ে বড় লোকসানের মুখে পড়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। একদিনেই সংস্থাটির শেয়ারমূল্য কমেছে ৮.৪৪ শতাংশ। প্রতিটি শেয়ারের দাম কমেছে ১৪১ টাকা ৬৫ পয়সা। শেয়ারবাজারের কালো দিনেও অনেকটা উজ্জ্বল তথ্য-প্রযুক্তি ক্ষেত্র। নিফটিতে থাকা আইটি সেক্টরের শেয়ারদর বেড়েছে ০.৬৪ শতাংশ। ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস, এলটিআই মাইন্ডট্রির মতো তথ্য-প্রযুক্তি সংস্থা লাভের মুখ দেখেছে।

আগের দিন অর্থা‍ৎ মঙ্গলবার ৭৩,১২৮.৭৭ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। কিন্তু এদিন সকালে প্রায় ১২০০ সূচক কম নিয়ে ৭১,৯৯৮.৯৩ পয়েন্ট নিয়ে রেড জোনে থেকে লেনদেন শুরু করে। তার পর খানিকটা ঘুরেও দাঁড়িয়েছিল। তবে পুরোপুরি ধাক্কা সামলাতে পারেনি। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৪৮৪.৮০ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৪২৯.৩০ পয়েন্ট।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00