Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথমবার ৭৬ হাজারের ঘর ছুঁয়েও পতনের মুখে শেয়ারবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের ইতিহাসে সোমবার (২৭ মে) সপ্তাহের প্রথম দিনেই ৭৬ হাজারের ঘরে পৌঁছে গিয়েছিল সেনসেক্স। কিন্তু শেষ রক্ষা হল না। বাজার বন্ধের আগে গোঁত্তা খেয়ে ফের নেমে গেল সাড়ে পঁচাত্তর হাজারের নিচে। শুধু তাই নয়, লাভের পরিবর্তে লোকসানের মুখ দেখতে হল বিনিয়োগকারীদের। বাজার বন্ধের সময়ে আগের দিনের (শুক্রবার) তুলনায় ১৯. ৮৯ পয়েন্ট কমে ৭৫,৩৯০.৫০ সূচক নিয়ে বন্ধ হল সেনসেক্স। আর নিফটি বন্ধ হয়েছে ২২ হাজার ৯৩২ দশমিক ৪৫ সূচকে।

গত শুক্রবার বাজারের শেষ কর্মদিবসে ৭৫,৪১০.৩৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের তুলনায় প্রায় আড়াইশো বাড়তি পয়েন্ট  নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু হয়েছিল। তার পরে তরতরিয়ে উপরের দিকে চড়তে শুরু করে বাজার। দুপুরেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭৬ হাজারের ঘরে পৌঁছে যায় সেনসেক্স সূচক। বাজারের ঊর্ধ্বগতিতে বিনিয়োগকারীদের মুখের হাসি অনেকটাই চওড়া হয়েছিল। কিন্তু দুপুরের পরেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে নিফটি ও সেনসেক্সের সূচক। বাজার বন্ধের সময় আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট খুঁইয়ে বসে সেনসেক্স। আর নিফটি খোয়ায় ২৪.৬৫ সূচক।

এদিন বাজারে মূলত অটো ও মেটাল সেক্টরের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদর ছিল নিম্নমুখী। তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোর শেয়ারমূল্য কমেছে ২ শতাংশের বেশি। লাভের মুখ দেখেছি ডিভিস ল্যাব, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এলআইটি মাইন্ডট্রি এবং আদানি বন্দরের মতো সংস্থা। লোকসানের মুখে পড়তে হয়েছে আদানি এন্টারপ্রাইজেস, গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজ, উইপ্রো, এসবিআই লাইফ ইন্সুরেন্স এবং ওএনজিসিকে। শেয়ারবাজারের এমন অস্থিরমতিতে কার্যত হতবাক পোড়খাওয়া বিনিয়োগকারীরা।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00