Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রবীণদের জন্য ‘বাড়ি থেকে ভোট’

রাজ্যে ভোট ১৬ ফেব্রুয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরার আসন্ন বিধানসভা ভোটে প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমরা চাইলে বাড়ি থেকে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের জন্য বিশেষ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক জি কিরণকুমার দিনকাররাও এই সুখবর দিয়েছেন। তিনি বলেন, বাড়ি থেকে সেই সব প্রবীণ বা প্রবীণারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন, যাদের বয়স ৮০ বা তাঁর উর্ধ্বে। একই ব্যবস্থা বিশেষভাবে  সক্ষমদের জন্যও। দেশের মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য হতে চলেছে, যে  রাজ্যে শুধুমাত্র অশীতিপর এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, এটা বিকল্প ব্যবস্থা। যারা বুথ এসে ভোট নাগরিক অধিকার প্রয়োগ করতে চান, তারা আসতেই পারেন। যারা চাইবে না, তাদের জন্য এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, বিধানসভা স্বচ্ছ করতে কমিশন বদ্ধপরিকর।  কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরায় পৌঁছে গিয়েছে। তারা বুধবার রাতে পৌঁছয়। রাত থেকে শুরু হয় ফ্ল্যাগ মার্চ। পাশাপাশি ভোট শেষ না হওয়া পর্যন্ত তারা রাত পাহাড়াও দেবে। রাজ্যে স্পর্শকাতর, অতিস্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই সব এলাকায় বাড়তি নজরদারি চলবে।

বুধবার ত্রিপুরা-সহ তিন রাজ্যের (মণিপু এবং নাগাল্যান্ড) বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। ত্রিপুরায় ভোট ১৬ ফেব্রুয়ারি। ভোট এক দফায়। 

আরও পড়ুন ত্রিপুরায় বিধানসভার ভোট ১৬ ফেব্রুয়ারি, মেঘালয়-নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00