পিস্তল হাতে বৈষ্ণোদেবী মন্দির পরিদর্শনের অভিযোগে এক মহিলা গ্রেফতার

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বৈষ্ণোদেবী মন্দির থেকে আগ্নেয়াস্ত্র-সহ একজন মহিলাকে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার (১৭ মার্চ) জম্মু-কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের কাছে অবস্থিত একটি হোটেলে মদের আসর বসানোর অভিযোগে আইনী বিপাকে পড়েছেন জনপ্রিয় নেটপ্রভাবী তথা বলিউড তারকাদের ‘সেলফি মেট’ ওরি ওরফে ওরহান অবত্রামণি। ওরি সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আইন অনুসারে, বৈষ্ণোদেবী মন্দির থাকার কারণে কাটরায় মদ রাখা, মদ খাওয়া, এবং আমিষ জাতীয় খাবার একেবারে নিষিদ্ধ। এই আইন লঙ্ঘন করলে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা বোঝায়। সেই কারণেই ওরি-সহ মোট ৮ জন এখন আইনী বিপাকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বৈষ্ণোদেবী মন্দির থেকে আগ্নেয়াস্ত্র-সহ একজন মহিলাকে গ্রেফতার করল পুলিশ।

অভিযোগ, অভিযুক্ত মহিলা বৈষ্ণোদেবী মন্দিরের নিরাপত্তা লঙ্ঘন করেছেন। পিস্তল হাতে মন্দির দর্শনের জন্যে যাচ্ছিলেন। কাটরা পুলিশ মহিলাটিকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মহিলার নাম জ্যোতি গুপ্তা। মহিলাটি জানিয়েছেন, তিনি দিল্লি পুলিশে কাজ করেন। তথ্য অনুযায়ী, মহিলা যে পিস্তলটি নিয়ে নিয়ে মন্দির পরিদর্শনে গিয়েছিলেন সেই পিস্তলের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কাটরা পুলিশ মহিলার বিরুদ্ধে একটি FIR দায়ের করেছেন। এবং মহিলাকে গ্রেফতার করেছেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বলিউডের সমাজকর্মী এবং সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ওরি ওরফে ওরহান অবত্রামণি জম্মুতে মদ বিতর্কে জড়িয়েছেন। বৈষ্ণো দেবীর বেস ক্যাম্প কাটরার একটি হোটেলে মদ্যপানের অভিযোগে ওরি এবং আরও ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুসারে, কাটরায় মদ বিক্রি, রাখা এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। সোমবার পুলিশ এই তথ্য দিয়েছে। এই পুরো বিষয়ে এখনও পর্যন্ত ওরির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত ১৫ মার্চ, ওরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে তাকে একটি বেসরকারি হোটেলে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে। এই ভিডিওতে একটি মদের বোতলও দেখা যায়। ওরির এই ভিডিও দেখার পরেই তিনি সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ের শিকার হন। এবং ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

অপূর্ব সৌন্দর্য!  ৫০০ কুইন্টাল ফুলে সাজনো হল মাতা বৈষ্ণো দেবীর মন্দির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]