অশনিসঙ্কেত, দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত আরও এক রোগীর হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ। দেশে আরও একজনের শরীরে মিলল মাঙ্কিপক্সের ভাইরাস। আক্রান্ত যুবক মাল্লাপুরমের বাসিন্দা। সম্প্রতি দুবাই থেকে বাড়ি ফিরে এসেছিলেন। এ নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে দু’জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হল। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, ‘অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ ঘটেনি।’

গতকাল মঙ্গলবারই (১৭ সেপ্টেম্বর) কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ সাংবাদিকদের জানিয়েছিলেন, মাল্লাপুরমের বাসিন্দা ৩৮ বছরের এক যুবক সম্প্রতি দুবাই থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়ে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওই যুবককে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। নিভৃতবাসে রাখার পাশাপাশি যুবকের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় কোঝিকোড় মেডিকেল কলেজে। বুধবার নমুনার রিপোর্টে জানানো হয়, হাসপাতালে ভর্তি যুবকের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। গত সপ্তাহেই হরিয়ানার হিসারের বাসিন্দা ২৬ বছরের এক যুবকের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছিল। তার পরেই নড়েচড়ে বসেছিল স্বাস্থ্য মন্ত্রক। বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরকে পরিস্থিতির উপরে নজর রাখার নির্দেশ দিয়েছিল। তবে সাধারণ মানুষের অযথা আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেও জানানো হয়েছিল।

২০২২ সালের জানুয়ারি থেকে বিশ্বের ১২০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। গত আড়াই বছরে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ২২০ জন প্রাণ হারিয়েছেন। সপ্তাহ তিনেক আগে আফ্রিকার ১২টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার পরেই জনস্বাস্থ্যের ক্ষেত্রে  আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Monkeypox: চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স, রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্র

Monkeypox: কেরল জুড়ে মাঙ্কি পক্স নিয়ে জারি হল সতর্কতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]