Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বন্ধ হচ্ছে স্কুলের দরজা, ফিরছে ওয়ার্ক ফ্রম হোম

আপাতত সাতদিন বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  স্কুল খুলতে না খুলতে বন্ধ স্কুলের দরজা। ফিরছে ওয়ার্ক ফ্রম হোম। সৌজন্যে দূষণ।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার তাঁর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে এই পথে হাঁটতে বাধ্য হচ্ছে সরকার। সোমবার থেকে এক সপ্তাহের জন্য রাজধানীর সমস্ত স্কুল বন্ধ থাকবে। সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে হবে। আগামী তিনদিন ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর সমস্ত নির্মাণকাজ বন্ধ থাকবে।‘ এই ঘোষণা এল রাজধানীর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া ধমকের পর।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শনিবার কড়া ভাষায় দিল্লি সরকারের সমালোচনা করে জানায়, দিল্লির দূষণের কারণ শুধু ফসলের গোড়া পোড়ান নয়। গাড়ির কালো ধোঁয়া, বাজি এবং ধুলো। দূষণের জন্য শুধুমাত্র পার্শ্ববর্তী রাজ্যে ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করা যাবে না।

আদালতের পর্যেবক্ষণ,  ‘ সরকার বোঝাতে চাইছে দিল্লির দূষণের কারণ কৃষকরা।কিন্তু বাজি পোড়ানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ কোথায়?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00