Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছি! বিজেপি শাসিত রাজ্যে ছাত্রীকে ধর্ষণ, কাঠগড়ায় স্কুলের প্রধান শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের পুণেয় চাঞ্চল্যকর ঘটনা। গত দু’বছর ধরে বারবার এক ছাত্রীকে ধর্ষণ করছে স্কুলের পিটি শিক্ষক। এই  অভিযোগ উঠতেই তড়িঘড়ি  শুক্রবার রাতে স্কুলের প্রিন্সিপাল, পিটি শিক্ষক সহ চারজনকে গ্রেফতার করেছে পুনের পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশ।  

এই ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘পিটি শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। এরআগে শ্লীলতাহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। পকসো আইনে রুজু হয়েছিল মামলা। এরপর তাঁকে বেশ কয়েকদিন জেলে থাকতে হয়েছিল।‘ তবে দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও, তাকে স্কুলের মধ্যে রেখে দিয়েছিল কর্তৃপক্ষ। সেইজন্যই স্কুলের অধ্যক্ষ সহ ছয়কে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পকসো আইন এবং বিএনএসের ৭৪, ৭৮, ৭৯, ৩৫১(২) এবং ১১৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে। জোর কদমে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য,  কিছু দিন আগেই মহারাষ্ট্রের পুণেতে  ১৩ বছরের ছাত্রী-কে যৌন হেনস্থার অভিযোগ উঠল ৪২ বছরের শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ছাত্রীটিকে হোয়াটসঅ্যাপে আপত্তির ভিডিয়ো পাঠাতেন, তারপর গ্রামের স্কুলে তার শরীরে বিভিন্ন অজুহাতে স্পর্শ করতেন। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে এমন ঘটনায় প্রশ্ন উঠছে নারী সুরক্ষা নিয়ে। কেন এই সকল রাজ্যে নারী সুরক্ষার জন্য নেওয়া হচ্ছে না বিশেষ ব্যবস্থা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00