Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নিউজক্লিক’ সম্পাদকের আর্জি শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘নিউজক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও এইচআর অমিত চক্রবর্তীর আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার শীর্ষ আদালতে তাঁদের মামলাটির শুনানি। ইউএপিএ ধারার অধীনে তাঁদের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের সম্মুখীন হয়েছিলেন তাঁরা।

এর আগে দিল্লি আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে। ইউএপিএ মামলার বিরুদ্ধে আবেদনও শোনেনি দিল্লি হাইকোর্ট। এরপরেই সুপ্রিম কোর্ট পৌঁছেছেন পুরকায়স্থ ও চক্রবর্তী। আইনজীবী কপিল সিব্বল তাঁদের পক্ষে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি করেন।  

দিল্লি পুলিশের স্পেশাল সেল গত ৩ অক্টোবর ইউএপিএ’র ধারায় গ্রেপ্তার করে প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে। দিল্লির নিম্ন আদালত ১০ অক্টোবর তাঁদের ১০ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। এর মধ্যে তাঁরা দু’জনেই দিল্লি হাইকোর্টে ওই গ্রেপ্তারি ও হেফাজতের নির্দেশ বাতিলের আরজি পেশ করেন।  সেই আরজি খারিজ করে দেন দিল্লি হাইকোর্টের  বিচারপতি তুষার রাও গেদেলা।

উল্লেখ্য, নিউজক্লিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে চিনপন্থী প্রচারের অভিযোগ ওঠে।  প্রায় ৮৮টি স্থানে অভিযান চালিয়ে দিল্লি পুলিশ পুরকায়স্থ এবং চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল। তাঁদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়। চিন থেকে বিদেশি তহবিল গ্রহণ করে চিনপন্থী প্রোপাগণ্ডা প্রচারের অভিযোগ ওঠে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00