Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোঁড়া হিন্দুত্ববাদীদের রোষে সাইবাবা, বারাণসীর ১৪ মন্দির থেকে হঠানো হল মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: গোঁড়া হিন্দুত্ববাদীদের রোষানলে এবার শিরডির সাইবাবা। বারাণসীর ব্রাহ্মণ সভার নিদান মেনে ইতিমধ্যে ১৪ মন্দির থেকে হঠানো হয়েছে সাইবাবার মূর্তি। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। সাইবাবার ভক্তরা প্রশ্ন তুলেছেন, ‘দেশটা কী কট্টর হিন্দুত্ববাদীদের মগের মুল্লুক হয়ে দাঁড়িয়েছে? ভগবানদের বিচার করার অধিকার তথাকথিত ব্রাহ্মণ সভাকে কে দিল?’

কট্টর হিন্দুরা বরাবরই শিরডির সাইবাবার ঘোর বিদ্বেষী। যেহেতু তিনি কথায়-কথায় ‘আল্লা মালিক’ বলতেন, তাই তাঁর গায়ে বিধর্মী তকমাও সেঁটে দিয়েছেন গোঁড়া হিন্দু সন্ন্যাসীরা। গত কয়েকদিন ধরেই বারাণসীর সনাতন রক্ষক দল (এসআরডি) এবং ব্রাহ্মণ সভার পক্ষ থেকে বিভিন্ন মন্দির থেকে সাইবাবার মূর্তি হঠানোর কর্মসূচি নিয়েছিল। সরাসরি সাইবাবাকে সনাতন বিরোধী আখ্যা দেওয়ার পাশাপাশি তাঁর পুজোকে ‘প্রেত পুজো’ আখ্যা দেওয়া হয়েছিল। দুই কট্টর হিন্দু সংগঠনের হুমকির পরেই বারাণসীর বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ হামলার আশঙ্কায় সাইবাবার মূর্তি সরিয়ে ফেলতে শুরু করেছেন। তার মধ্যে বড়া গণেশ মন্দিরও রয়েছে।

আচমকাই শিরডির সাইবাবাকে নিয়ে আপত্তি কেন জানতে চাওয়া হলে সনাতন রক্ষক দলের সভাপতি অজয় শর্মা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা সাইবাবার বিরুদ্ধে নয়। কিন্তু হিন্দু দেব-দেবীর সঙ্গে তাঁর মূর্তি রাখার বিরুদ্ধে। শিব-গণেশ-পার্বতীর মন্দিরে সাইবাবার মূর্তি রাখা সম্পূর্ণভাবে সনাতন ধর্মবিরোধী। সাইবাবার যারা অনুসারী তারা শুধু তাঁর জন্য মন্দির তৈরি করুন। কিন্তু অন্য মন্দিরে বাকি দেব-দেবীর সঙ্গে সাইবাবার মূর্তি বসানো মানা হবে না।’ আগামী কয়েক দিনের মধ্যেই ভূতেশ্বর এবং অগস্তেশ্বর মন্দির থেকে সাইবাবার মূর্তি সরানো হবে বলেও জানিয়েছেন শর্মা।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00