Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলের হুঁশিয়ারি উপেক্ষা করে ধর্নায় বসলেন শচিন পাইলট

জয়পুরের শহিদ স্মারকস্থলে অনশন শুরু করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মরু রাজ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল রাস্তায় নেমে এলো। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার পূর্ব নির্ধারিত ঘোষণামতোই একদিনের ধর্না-অনশন শুরু করলেন বিদ্রোহী নেতা শচিন পাইলট। রাজধানী জয়পুরের শহিদ স্মারকস্থলে এদিন সকাল থেকেই অনশন শুরু করেছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। মঞ্চে তিনি একা থাকলেও আশেপাশে প্রচুর সমর্থকও তাঁর সমর্থনে ধর্নায় বসেছেন। দলের শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারিকে যে তিনি গুরুত্বই দিচ্ছেন না, তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন বিদ্রোহী নেতা।

তবে ধর্নাকে দলবিরোধী আখ্যা দেওয়ার পরেও যেভাবে শচিন নিজের অবস্থানে অনড় রয়েছেন তাতে যথেষ্টই ক্ষুব্ধ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কিন্তু রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দলে নতুন করে ভাঙন চাইছেন না তাঁরা। দলের এক শীর্ষ নেতার কথায়, ‘শচিনের পরবর্তী পদক্ষেপের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। তিনি যদি দলীয় আনুশাসনের লক্ষণরেখা ডিঙিয়ে যান, তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প কোনও পথ খোলা থাকবে না।’

উল্লেখ্য, রাজ্যের পূর্বতন বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে নিজের দলের সরকারের বিরুদ্ধেই বেনজিরভাবে অবস্থান শুরু করেছেন শচিন পাইলট। অনশন শুরুর কয়েক ঘন্টা আগে রাজস্থানে দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সুখজিন্দর সিং রনধাওয়া এক করা বিবৃতি জারি করে পাইলটের অনশন কর্মসূচিকে দলবিরোধী আখ্যা দিয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00