Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাদু চরণ সিং ‘ভারতরত্ন’ পেতেই এনডিএ’তে যোগ দেওয়ার ঘোষণা জয়ন্তর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: লোকসভা ভোটে রাষ্ট্রীয় লোক দলকে পাশে পেতে চৌধুরী চরণ সিংকে ‘ভারতরত্ন’ দেওয়ার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই মোক্ষম চাল অব্যর্থ দাওয়াই হয়ে দাঁড়াল। দাদু চরণ সিং মরণোত্তর ‘ভারতরত্ন’ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ডিগবাজি খেয়ে এনডিএ শিবিরে যোগ দেওয়ার কথা জানিয়ে দিলেন রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী। শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘এর পরে আর কোন মুখে বিজেপিকে বারণ করব?’ তবে কবে আনুষ্ঠানিকভাবে তাঁর দল এনডিএ’তে সামিল হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। সূত্রের খবর, আগামী ১২ ফেব্রুয়ারি রাহুল গান্ধি ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে উত্তরপ্রদেশে প্রবেশের দিনেই রাষ্ট্রীয় লোক দল এনডিএ’তে সামিল হওয়ার কথা জানাবে। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে দুটি আসন আরএলডি-কে ছাড়ছে বিজেপি। আর ভিক্ষার দুই আসন পেয়েই খুশ চৌধুরী চরণ সিংয়ের নাতি।  

গত কয়েক দিন ধরেই জয়ন্ত চৌধুরীর আরএলডি’র এনডিএ’তে সামিল হওয়া নিয়ে জল্পনা চলছে। গত কয়েকটি নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেই লড়ছিল আরএলডি। মূলত পশ্চিম উত্তর প্রদেশে জাঠ ভোটের উপরে নির্ভরশীল দলটি। আরএলডিকে সঙ্গে পেলে জাঠ ভোট পুরোপুরি নিজেদের দিকে নিয়ে আসা যাবে এমন অঙ্ক কষেই জয়ন্তকে কাছে টানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু ধরি মাছ না ছুঁই পানি নীতি নিয়েই চলছিলেন অজিত সিংয়ের পুত্র। এনডিএ’তে সামিল হওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।  

শেষ পর্যন্ত এদিন সকালে মোক্ষম চাল চেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চৌধুরী চরণ সিংকে মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়ার ঘোষণা করেছেন। আর তাতেই কুপোকাত হয়েছেন জয়ন্ত। দাদুকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ায় প্রধানমন্ত্রী তাঁর হৃদয় জিতে নিয়েছেন বলে জানিয়েছিলেন। তার কয়েক ঘন্টার মধ্যেই  পরোক্ষে এনডিএ’তে সামিল হওয়ার কথা জানিয়ে দিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00