Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৫০ টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন ব্যবসা, এখন ১২০০০ কোটির সাম্রাজ্য গড়ে তুলেছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কম- বেশি সকলে  অফিস বা মলের বাইরে নীল পোশাক পরা নিরাপত্তারক্ষীকে দেখে থাকেন। কিন্তু জানেন তারা হলেন ভারতের বৃহত্তম বেসরকারী নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস (ইন্ডিয়া) লিমিটেড (SSI ) এর কর্মচারী ।  এই সংস্থাটি তৈরি করেছিলেন রবীন্দ্র কিশোর সিনহা নামে এক  ব্যক্তি।  তিনি  মাত্র দুটি ঘর নিয়ে শুরু করেছিলেন সংস্থাটি। এখন তাঁর সেই সাম্রাজ্যের পরিমাণ প্রায়  ১২০০০ কোটি টাকা ।

আর কে সিনহা ১৯৭৪ সালে এসআইএস সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ তার এই  কোম্পানি ভারত ছাড়াও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে । বলা বাহুল্য, আর কে সিনহা শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি একজন রাজনীতিবিদও। বিজেপির রাজ্যসভার সদস্য ছিলেন তিনি ।

আর কে সিনহা কে?

পাটনার মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী আর কে সিনহা ১৯৭১ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রী পাশ করেন। এরপর পারিবারিক আর্থিক অবস্থার উন্নতির জন্য, তিনি  যুক্ত হন সাংবাদিকতা এবং প্রকাশনার কাজে । কিন্তু ১৯৭৩ সালে জাপা আন্দোলনের জন্য  আচমকাই চাকরি হারান আর কে সিনহা । তখন তাঁর হাতে ছিল মাত্র ২৫০ টাকা । আর সেই টাকা দিয়েই SSI প্রতিষ্ঠা করেন তিনি । এরপর আর কে সিনহা প্রাক্তন সেনাদের নিযুক্ত করেন এই সংস্থায় । মাত্র এক বছরের মধ্যে, কোম্পানির কর্মচারীর সংখ্যা হয় ২৫০ থেকে ৩০০ জন । আর বর্তমানে এই সংস্থায় কাজ করেন প্রায় ২৪৮ হাজার কর্মী । সেইসঙ্গে  SSI বছরে আয় করে প্রায় ১২০০০ কোটি টাকা । একথায় বলা যায়,  আর কে সিনহার ২৫০ টাকা পুঁজিতে তৈরি করা SSI এখন কোটি কোটি টাকার সাম্রাজের অধিকারি ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00