Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ইস্তেহার প্রকাশ আরজেডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের মত এবার ইস্তেহার প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ RJD । শনিবার লোকসভা নির্বাচনে দলের ইস্তেহার প্রকাশ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। কংগ্রেসের মত আরজেডির মূল লক্ষ্য হল কর্ম সংস্থান । এদিন তেজস্বী যাদব বিহারের উন্নয়নের জন্য মোট ২৪ টি প্রতিশ্রুতি দিয়েছেন। আরজেডির ইস্তেহারের নাম হল ‘Parivartan Patra’।

বিহারে উন্নয়নের জন্য কোন কোন বিষয়ের ওপর প্রতিশ্রুতি দিয়েছে আরজেডি। সেগুলি হল-  যুবকদের এক কোটি চাকরি দেওয়া হবে। সেই কাজ শুরু হবে ১৫ অগাস্টের পর। দরিদ্র  বোনদের দেওয়া হবে এক লক্ষ টাকা। ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।  পুরাতন পেনশন চালু করা হবে। পুরাতন পেনশন কার্যকর করা হবে। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেবে। বিহারকে বিশেষ প্যাকেজ দেবে। দরিদ্র মহিলাদের বছরে ১ কোটি টাকা দেওয়া হবে।  অগ্নিবীর প্রকল্প বন্ধ করা হবে।  ভাগলপুর, পূর্ণিয়া, রাক্সৌল, মুজাফফরপুর এবং গোপালগঞ্জে ৫ টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। স্বাস্থ্যের অধিকার বাস্তবায়ন হবে। বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে।  ১০ টি ফসলে MSP দেওয়া হবে। কর্তব্যরত অবস্থায় মারা গেলে আধাসামরিক বাহিনী শহীদের মর্যাদা পাবে। 

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে দেশ জুড়ে সাত দফায় শুরু হবে লোকসভা নির্বাচন । আর সেই নির্বাচনে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার লক্ষে পথে নেমেছে বিরোধী শিবির। একের পর এক রাজনৈতিক দল নির্বাচনের আগেই প্রকাশ করছে ইস্তেহার। এই আবহে বিহারের উন্নয়নের ওপর নজর রেখেই ইস্তেহার  প্রকাশ আরজেডির।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00