Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, ২ বছর বাদে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাণঘাতী করোনার থাবায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে আন্তর্জাতিক বিমান সংস্থার বিমান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। যার জেরে গত দু-বছর ধরে চরম সঙ্কটে পড়েছিলেন লক্ষ-লক্ষ ব্যবসায়ী, পড়ুয়া। অবশেষে সুখবর। আগামী ২৭ মার্চ থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়েছে।

প্রাণঘাতী  করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ায় গত ২০২০ সালের ২৩ মার্চ যাবতীয় আন্তর্জাতিক উড়ানের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ (ডিজিসিএ)। যার ফলে দেশ থেকে কোনও বিমান যেমন বিদেশে যায়নি, তেমনই বিদেশি সংস্থার বিমানের প্রবেশও নিষিদ্ধ হয়েছিল। করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার পরে অবশ্য ২০২০ সালের জুলাই মাসে বিশ্বের ৪০টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে ওই সব দেশে বিমান পরিষেবা চালু করা হয়। কিন্তু সেই পরিষেবাতে তেমন লাভ হয়নি। অধিকাংশ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অসংখ্য যাত্রী। দফায়-দফায় বাড়ানো হয় নিষেধাজ্ঞা। সর্বশেষ নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী ২৩ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে।

এদিন ডিজিসিএ কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এবং বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের টিকাকরণ সম্পূর্ণ হওয়ায় আগামী ২৭ মার্চ থেকে ফের আন্তর্জাতিক উড়ান শুরু হবে। ২০২২ সালে গ্রীষ্মকালীন সূচি মেনেই ওই বিমান পরিষেবা চলবে। তবে বিদেশ থেকে যাঁরা আসবেন তাঁদের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া নির্দেশিকা মেনে চলতে হবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00