Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল আরবিআইয়ের, আপনার অ্যাকাউন্ট নেই তো?

নিয়ম লঙ্ঘের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পুজোর মুখে দুঃসংবাদ।

দেশের অন্যতম একটি বৃহৎ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার আরবিআইয়ের তরফ থেকে সার্কুলার জারি করে লাইসেন্স বাতিলের খবর দিতে গিয়ে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার থেকে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দেওয়া হল। ফলে, তারা আর কোনও ধরনের আর্থিক লেনদেন করতে পারবে না।

কী কারণে লাইসেন্স বাতিল, সেটাও জানিয়ে দিয়েছে আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, লেনদেনের জন্য প্রয়োজনীয় মূলধন তাদের নেই। পাশাপাশি লেনদেনের জন্য যে সব নিয়ম মেনে চলা উচিত, ব্যাঙ্ক সেই সব নিয়ম লঙ্ঘন করেছে। আরবিআই নির্দেশিকা জারি করে রাজ্য সরকারকে বলেছে, ব্যাঙ্কের পরিসম্পদ বিক্রি করে প্রত্যেক গ্রাহকের হাতে পাঁচ লক্ষ টাকা করে তুলে দিতে হবে। এই টাকা তারা পাবে ডিপোজিট ইনস্যুরেন্স হিসেবে। পাশাপাশি ব্যাঙ্কের প্রত্যেক গ্রাহক তাদের অ্যাকাউন্টে জমে থাকা টাকার পুরোটাই ফেরত পাবে। এই অর্থ ফেরতের জন্য তাদের যোগাযোগ করতে হবে ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা DICGC-য়ের সঙ্গে যোগাযোগ করে।

আরবিআই জানিয়েছে, দ্য লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ থেকে ব্যাঙ্ক আর কোনও ধরনের আর্থিক লেনদেন করতে পারবে না। ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে, সেই অর্থ ফেরতের জন্য গ্রাহকদের ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা DICGC-য়ের সঙ্গে। আরবিআইয়ের এই সিদ্ধান্তে ব্যাঙ্কের গ্রাহকেরা রীতিমতো দুশ্চিন্তায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00