Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ কেজি গাঁজা, ৯ কেজি ভাং সাবাড় করেছে ইঁদুর, আদালতে জানাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ থানা থেকে গাঁজা এবং ভাং নষ্ট করেছে ইঁদুর।  শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই  ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের এক থানায়। পুলিশ জানিয়েছে, থানায় থাকা ১০ কেজি ভাং এবং ৯ কেজি গাঁজা ধ্বংস করে দিয়েছে ইঁদুর।  

সম্প্রতি, ছয় বছর আগে বাজেয়াপ্ত ভাং ও গাঁজা হাজির করার জন্য আদালত রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়। এরপরেই থানার কর্মকর্তারা গুদামে গিয়ে দেখেন ইঁদুরে সব নষ্ট করে দিয়েছে। এই নিয়ে থানা দায়রা জজ রাম শর্মাকে জানিয়েছেন, ইঁদুর গুদাম ঘরে থাকা সমস্ত মাদক নষ্ট করে দিয়েছে।

জানা গিয়েছে, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর রাজগঞ্জ থানা পুলিশ শম্ভু প্রসাদ আগরওয়াল ও তার ছেলের কাছ থেকে  ১০ কেজি ভাং ও ৯ কেজি গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় একটি এফআইআরও দায়ের করা হয়েছিল। আর সেই মামলার শুনানির সময় আদালতে মাদক দ্রব্যগুলি আনার জন্য থানাকে  নির্দেশ দেয়। তখনই নজরে পড়ে সব মাদকদ্রব্য ইঁদুরে নষ্ট করে দিয়েছে।

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। এরআগে মধ্যপ্রদেশের এক থানার গুদামে ইঁদুর নষ্ট করে  দিয়েছিল মাদক দ্রব্য। এমনকি ইঁদুরকে আদালতে পেশ করেছিল পুলিশ। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল ঝাড়খণ্ডে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00