মোদি জমানায় বদল রাষ্ট্রপতি ভবনের দুই কক্ষের নাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোদি জমানায় বদল  হয়েছে সংসদের ঠিকানা। শুধু তাই নয় ঐতিহাসিক মুঘল গার্ডেনের ফটকের নাম ‘অমৃত উদ্যান’  করা হয়। আর এই আবহে  এবার বদলে গেল দেশের  রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিলের দু’টি হলঘরেরও নাম। এবার থেকে ‘দরবার হলে’র নাম হবে ‘গণতন্ত্র মণ্ডপ’  এবং ‘অশোক  হলের’ নাম বদলে ‘অশোক মণ্ডপ’। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নয়া নামকরণ করেন।

কেন এই নাম বদল? জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবনে যাতে ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং রীতিনীতি বজায় থাকে সেইজন্য এই নামবদল করা হয়। এই মর্মে রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশ করা হয়েছে বিবৃতি। সেখানে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ভবনের সঙ্গে আমজনতার সম্পর্ক নিবিড় করে তোলার জন্য ধারাবাহিক প্রচেষ্টা চলছে। তাই এই নামবদল।‘

উল্লেখ্য, ‘দরবার হলে’ ঐতিহ্য মেনে প্রতিবছর জাতীয় পুরস্কার প্রদান  অনুষ্ঠিত হয়ে থাকে। আর অশোক হলটি মূলত একটি বলরুম। কংগ্রেস জমানায় এই অশোক হলেতে মন্ত্রীরা শপথ নিতেন। রাষ্ট্রপতি ভবনের তরফে জানান হয়েছে, এই হলের নামবদলে অশোক মণ্ডপ করায় অশোক শব্দটির মূল্যবোধ যেমন বজায় থাকল, তেমনই ঔপনিবেশিক শাসনের চিহ্ন মুছে গেল।  এখান থেকেই স্পষ্ট যে রাষ্ট্রপতি ভবন থেকে ঔপনিবেশিক শাসনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]