Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসনে হেরে গেলেন ধর্ষণে অভিযুক্ত দেবগৌড়ার নাতি

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের লোকসভা ভোটে হাসন কেন্দ্র থেকে হেরে গেলেন ধর্ষণে অভিযুক্ত সাংসদ প্রজ্জ্বল রাভান্না। ৪০ হাজার ভোটে কংগ্রেস প্রার্থী শ্রেয়স প্যাটেলের কাছে হেরে গেলেন রাভান্না। ২৫ বছর পর এই কেন্দ্রে জয়লাভ করল রাভান্না।

গত ২৬ এপ্রিল হাসান লোকসভা কেন্দ্রে হয়েছিল ভোটগ্রহণ। ভোটগ্রহণের কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশিত হয়। প্রকাশিত ভিডিওতে হাসানের বিরুদ্ধে ধর্ষণে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এরপরই প্রজ্জ্বল রাভান্নাকে ঘিরে চরম বিতর্ক শুরু হয়। ভোট গ্রহণের পরই দেশ ছেড়ে পালিয়ে যান জেডিএস নেতা। শেষ পর্যন্ত গত ৩১ মে দেশে ফিরেও আসতে হয় তাঁকে। এবার ভোটের ময়দানে হেরে গেলেন জেডিএস নেতা। দেশ ছেড়ে জার্মানিতে পালিয়ে যাওয়ার পর প্রজ্জ্বলের ওপর রীতিমতো অসন্তুষ্ট হয়েছিলেন তাঁর ঠাকুরদা তথা জেডিএস নেতা এইচ ডি দেবগৌড়া। 

উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ছে জেডিএস। প্রজ্জ্বলকে হাসানের প্রার্থী করায় তার বিরোধিতা করেছিল বিজেপির একাংশ। প্রাক্তন হাসানের বিধায়ক প্রিথেম গৌড়া রাভান্নাকে প্রার্থী করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। গত ২০১৯ সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে এক লক্ষ ৪১ হাজার ভোটে জিতেছিলেন প্রজ্জ্বল। কিন্তু এবারের নির্বাচনে হারের মুখ দেখতে হল তাঁকে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00