Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাওয়ের জামিনের আবেদন খারিজ

সোনা পাচারে ধৃত অভিনেত্রী রান্যা রাওয়ের জামিনের আবেদন খারিজ করল কর্ণাটকের একটি স্থানীয় আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনা পাচারে ধৃত অভিনেত্রী রান্যা রাওয়ের জামিনের আবেদন খারিজ করল কর্নাটকের এক স্থানীয় আদালত। এর আগে আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষ উভয়ের যুক্তি শোনার পর আদালত ২৭ মার্চ পর্যন্ত অভিনেত্রীর জামিনের আবেদন উপর তার আদেশ সংরক্ষিত রেখেছিল। সর্বশেষ শুনানিতে রান্যা রাও স্বীকার করেছিলেন যে, তিনি হাওয়ালা পদ্ধতিতে পাচারকৃত সোনা কিনতেন। আর সেটি দুবাই থেকে ভারতে পাচার করতেন। এরপরেই অভিনেত্রীর মামলাটি আরও শক্তিশালী হয়েছে। তাই অভিনেত্রীর জামিনের আবেদন খারিজ করা হয়েছে। এর আগে রান্যাকে চোরাচালান করা সোনার নিষ্পত্তিতে সহায়তা করার অভিযোগে বল্লারির এক সোনার ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর বুধবার সাহিল জৈন নামক ওই যুবককে হেফাজতে নিয়েছে রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। উল্লেখ্য, গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনা-সহ গ্রেফতার হন দক্ষিণী অভিনেত্রী রান্যা রাও।

তাঁর শরীরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১২ কোটি টাকার সোনার বার। অভিযোগ অভিনেত্রী দুবাই থেকে ভারতে সোনা পাচারে জড়িত। তবে তিনি গ্রেফতারের পর সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। উল্টে শুল্ক রাজস্ব গোয়েন্দাদের বিরুদ্ধে হেফাজতে থাকাকালীন মানসিক হয়রানির অভিযোগ করেছিলেন। অবশেষে গত মঙ্গলবার জামিন শুনানিতে কাঁদতে কাঁদতে সোনা পাচারের কথা স্বীকার করেন রান্যা। জানান, সোনা কেনার জন্যে হাওয়ালার মাধ্যমে তিনি অর্থ স্থানান্তর করতেন। এরপরে আদালত তাঁর জামিনের শুনানির দিন আজ ধার্য করেছিল। কিন্তু তাতেও রেহাই পেলেন না অভিনেত্রী। তাঁর জামিনের আবেদন খারিজ করল আদালত। রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মকর্তারা এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত শুরু করার জন্যে ধারা ১০৮-এর অধীনে একটি নোটিশ জারি করেছেন। এবার তাঁরা আর্থিক অনিয়মের পরিমাণ এবং আইনের সম্ভাব্য লঙ্ঘন খুঁজে বের করবেন।

উল্লেখ্য, সোনা পাচার কাণ্ডে রান্যা রাওয়ের সঙ্গে আরেকজন বিলাসবহুল হোটেলের মালিকের নামও জড়িয়েছিল। তাঁকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগেই রান্যার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রী রান্যা রাওয়ের স্বামী যতীন হেক্কেরি দাবি করেছিলেন, বিয়ের এক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্য জীবনে ফাটল ধরেছিল। তাই দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। স্ত্রীর কু-কর্মের শাস্তি যাতে তাঁকে না দেওয়া হয়, আদালতের কাছে সেই আর্জি জানিয়েছিলেন যতীন। তাঁর আবেদনের প্রেক্ষিতেই কর্নাটক হাইকোর্ট পরবর্তী শুনানি পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছে। রান্যার স্বামী যতীন হুক্কেরিকে লাইমলাইটে এনেছিলেন সোনা পাচারে ধৃত অভিনেত্রীর বাবা তথা আইপিএস রামচন্দ্র রাও। তিনিও দাবি করেছিলেন যে, তাঁর মেয়ে তার বিয়ের পর পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তাই স‍ৎ মেয়ের সম্পর্কে কিছু জানেন না। বর্তমানে রান্যা বিচারবিভাগীয় হেফাজতে আছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00