Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রান্যার সোনা পাচার কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার বিলাসবহুল হোটেলের মালিক

DRI কর্মকর্তাদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তোলেন। তাঁর দাবি, এই সোনা পাচারের ঘটনায় তাঁর কোনও হাত নেই। তিনি সম্পূর্ণ নির্দোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেফতারির ঘটনায় এবার নয়া মোড়। স্টার হোটেলের মালিক তরুণ রাজুকে ১৫ দিনের জন্যে হেফাজতে নিল পুলিশ। অভিযোগ, তিনিই অভিনেত্রীর থেকে সোনা কিনেছিলেন। দাবি, রাজু রান্যার থেকে সোনা কেনার আগে তাঁকে সোনা দিয়েছালেন। গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন রান্যা রাও। তাঁর কাছ থেকে প্রায় ১৪.৮ কেজি সোনা উদ্ধার হয়। তাঁর জুতো, ব্লেজারের পকেট ইত্যাদি জায়গা থেকে সোনার বার উদ্ধার হয়।

জানা যায়, সোনা দুবাইয়ে পাচারের চেষ্টা করেছিলেন রান্যা রাও। তাই ভারতে অবতরণের পরেই তাঁকে গ্রেফতার করে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI)। পরে DRI এই মামলায় CBI তদন্তের দাবি করেন। আদালত সেই আবেদন কারীর মঞ্জুর করেছে। এবং তদন্ত শুরু করেছেন CBI এবং ED। দিন কয়েক আগেই রান্যাকে আদালতে তোলা হয়েছিল। যেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন। এবং DRI কর্মকর্তাদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তোলেন। তাঁর দাবি, এই সোনা পাচারের ঘটনায় তাঁর কোনও হাত নেই। তিনি সম্পূর্ণ নির্দোষ। তবুও DRI কর্মকর্তারা তাঁকে মানসিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ তাঁর। তিনি ইতিমধ্যেই জামিনের আবেদন করলেও তা স্থগিত করেছেন আদালত।

আদালতের নির্দেশে ৪ দিনের DRI হেফাজতে রয়েছেন রান্যা। সূত্রের খবর, তদন্তকারীদের অভিনেত্রী বলেছেন, গত ১ মার্চ তিনি একটি বিদেশি নম্বর থেকে ফোন পান। তাঁকে দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়েছিল। সেখান থেকে সোনা সংগ্রহ করে বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার হয়েছিল। গত ১৫ দিনে একাধিকবার দুবাই যাত্রা করেছিলেন রান্যা রাও। তাতেই সন্দেহ জাগে। রান্যা কর্ণাটকের ডিজিপি রামচন্দ্র রাওয়ের মেয়ে। যেদিন তিনি গ্রেফতার হয়েছিলেন সেদিন অবতরনের পরে তিনি নিজেকে পুলিশ অফিসারের মেয়ে বলে দাবি করেছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00