Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসমাপ্ত রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: অপেক্ষার অবসান। সোমবার সকালে ধর্মীয় রীতিনীতি ও বিশেষ পুজো-অর্চনার মধ্য দিয়েই  অসমাপ্ত রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা লগ্নে গর্ভগৃহে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষ হওয়ার পরেই রামলালার মূর্তির সামনে থেকে সরিয়ে দেওয়া হয় পর্দা। যদিও কোন অধিকারে গর্ভগৃহে ঢুকলেন সঙ্ঘ প্রধান, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরুর প্রাক-মুহুর্তে আকাশ থেকে হেলিকপ্টারে রামমন্দিরের উপরে প্রাণ প্রতিষ্ঠা হয়। পুষ্পবৃষ্টির পরেই হাতে পুজোর ডালি নিয়ে গর্ভগৃহে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হয়। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান পরিচালনা করেন পণ্ডিত লক্ষ্মীকান্ত ও তাঁর সঙ্গীরা। হাতে ১২টা ২০ মিনিট নাগাদ শুরু হয় মূল পুজো। পদ্ম ফুল হাতে নিয়ে পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী। কৃষ্ণপাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পরে খুলে দেওয়া হয় চোখের বাঁধন। এর পরে আরতি করেন প্রধানমন্ত্রী। আরতির সময়েও আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হয়। পরে ফলের ডালা-সহ নৈবেদ্য নিবেদন করেন ভগবান রামলালার পায়ে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সমাপ্তের পরেই অতিথিদের জন্য রামলালাল মূর্তির সামনে থাকা পর্দা সরিয়ে নেওয়া হয়।

এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের অতিথি আসনে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে শিল্পপতি মুকেশ আম্বানি, ক্রিকেটার শচিন তেন্ডুলকর থেকে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি অশোক ভূষণরা হাজির ছিলেন।

মূর্তি স্থাপন, আচার অনুষ্ঠান এবং মন্ত্র জপ, অযোধ্যায় রাম দরবারে শুরু প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00