নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের দেখানোর পথে হাটল কংগ্রেস শাসিত কর্ণাটক। রামানগরের নাম বদলে রাখা হল বেঙ্গালুরু দক্ষিণ। শুক্রবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী এইচ কে পাতিল বলেন, ‘ রামানগরের মানুষ এবং নির্বাচিত প্রতিনিধিদের কথা ভেবে এই নামবদলের সিদ্ধান্ত । বেঙ্গালুরুর নামের সঙ্গে সঙ্গতি রেখেই রাখা হয়েছে বেঙ্গালুরু দক্ষিণ।
মাগাদি, কনকপুরা, চান্নাপাটনা এবং হারোহাল্লি নিয়ে গঠিত রামানগর। বেঙ্গালুরু থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই জেলা। জানা গিয়েছে, রামানগরের নামবদলের জন্য কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে প্রথম প্রস্তাব যায়। বলা বাহুল্য, এই জেলায় তিনি হলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আর সেই প্রস্তাবের ভিত্তিতেই মন্ত্রিসভায় বদল হল রামানগরের নাম।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, ‘শিবকুমারের নেতৃত্ব আমার সঙ্গে সাক্ষাৎ করে নাম বদলে প্রস্তাব দেয়। তারা বলেছিলেন, ওই এলাকার বাসিন্দারা চান রামানগরের নাম বেঙ্গালুরুর সঙ্গে সামঞ্জস্য রাখতে। আর তাই নামবদল করে রাখা হয় বেঙ্গালুরু দক্ষিণ।‘ তবে রামানগরের নাম ছাড়া অন্য কিছু বদল হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলা বাহুল্য, ২০০৭ সালে অগস্ট মাসে রামানগর জেলা হিসাবে প্রথম গঠিত হয়েছিল। সেইসময় বিজেপি জোট জেডি(এস)-র নেতা কুমারস্বামী ছিলেন মুখ্যমন্ত্রী।