Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজস্থানে অর্ধনগ্ন করে ঘোরানো হল মহিলাকে, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে নারী নির্যাতনের ঘটনা ঘটল। রাজস্থানের বারমাঢ়ে অর্ধনগ্ন করে ঘোরানো হয়েছে এক মহিলাকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপরাধ কী জানেন। এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন ওই মহিলা।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারমেঢ়ের সারওয়াদি গ্রামে। সম্প্রতি নারী নির্যাতনের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি মহিলাকে চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে চারিদিকে ঘোরানো হচ্ছে। মহিলা তার নিজের সমর্থনে যখন কথা বলতে যাচ্ছেন, তখন তাঁকে থামিয়ে দিয়ে তাঁর ওপর এই অত্যাচার চালানো হচ্ছে।

ইতিমধ্যে গোটা ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বারমেঢ় থানার এসপি কুন্দন কাওয়ারিয়া জানান, ৪ জন মহিলাকে আটক করা হয়েছে। সেইসঙ্গে আরও ২ জনকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার হওয়া ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহিলার হয়ে আইনি লড়াই করার জন্য একজন মহিলা আইনজীবীকে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তের জন্য পাঁচ জনের একটি টিম গঠন করা হয়েছে। সিভানার ডেপুটি এসপি নীরজ শর্মার নেতৃত্বে এই তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। ঠিক কারণে এই নির্যাতন চালানো হল, সেই বিষয়ে স্পষ্টভাবে এখনই কিছু না জানা গেলেও প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ওই মহিলার সঙ্গে একজন বিবাহিত পুরুষের সম্পর্ক ছিল। সেই বিষয়টি ভালোভাবে নেয়নি এলাকার লোকজনরা।

হাসপাতালে ভর্তি অশোক গেহলট

কোটায় আত্মহত্যার প্রবণতা কমাতে অভিনব উদ্যোগ জেলাশাসকের

রাজস্থানে স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুন, অভিযুক্ত পলাতক

একরত্তির ওপর কুকুরের নৃশংস হামলা, মুখে পড়ল একশো সেলাই

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00