চিকি‍ৎসার জন্য ১৭ দিনের প্যারোল পেলেন যৌন শোষণে সাজাপ্রাপ্ত আসারাম বাপু

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: চিকি‍ৎসার জন্য ১৭ দিনের প্যারোল পেলেন নাবালিক শিষ্যাদের যৌন হেনস্থায় আমৃত্যু কারাবাসের সাজাপ্রাপ্ত ধর্মীয় গুরু আসারাম বাপু। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজস্থান হাইকোর্টের তরফে ওই প্যারোল মঞ্জুর করা হয়। ১৭ দিনের প্যারোলের মধ্যে ১৫ দিন চিকি‍ৎসার জন্য ও ২ দিন হাসপাতালে যাতায়াতের জন্য বরাদ্দ করা হয়েছে।

২০১৩ সালের অগস্টে হিন্দু অ্যাধ্যাত্মিক গুরু আসারাম বাপুর বিরুদ্ধে নিজেরই আশ্রমের দুই নাবালিক শিষ্যাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। দিল্লির কমলানগর থানায় এ বিষয়ে জোরো এফআইআর দায়ের করে নির্যাতিতার পরিবার। সেই জিরো এফআইআরের ভিত্তিতে ওই বছরের ৩১ অগস্ট যোধপুর পুলিশ গ্রেফতার করে অশীতিপর ধর্মীয গুরুকে। তার পর থেকে যোধপুর কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন আসারাম। নাবালিকা শিষ্যাদের যৌন হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।

জেলের অভ্যন্তরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন দাবি জানিয়ে মহারাষ্ট্রের পুণের এক আয়ুর্বেদিক হাসপাতালে আসারামের চিকি‍ৎসার জন্য প্যারোলের আবেদন জানান তাঁর আইনজীবী কালুরাম ভাটি। সওয়াল করতে গিয়ে জানান, এর আগে একবার পুণের মাধব বাঘ আয়ুর্বেদ হাসপাতালে সাত দিন চিকি‍ৎসা নিয়েছিলেন প্রবীণ আধ্যাত্মিক গুরু। তাতে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছিল। তাই ফের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাঁকে চিকি‍ৎসার জন্য প্যারোল দেওয়া হোক। ওই সওয়াল শুনেই বিচারপতি ১৭ দিনের জন্য আসারাম বাপুর প্যারোল মঞ্জুর করেন। আগের বার প্যারোলের ক্ষেত্রে যে সব শর্ত ছিল, সেই শর্ত এবারও প্রযোজ্য হবে বলে জানিয়ে দেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]