Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করমণ্ডল দুর্ঘটনা: উদ্ধারকার্য শেষ, আহতদের উদ্ধারে বায়ুসেনার এম-১৭ কপ্টার

শিগগিরই দুর্ঘটনাগ্রস্ত এলাকা দিয়ে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা শুরু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেসের উদ্ধারকার্য শেষ হয়েছে। আটকে পড়া সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকার্য শেষের পরে রেললাইন পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। শিগগিরই দুর্ঘটনাগ্রস্ত এলাকা দিয়ে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা শুরু হবে। আজ শনিবার এ কথা জানিয়েছেন রেল মন্ত্রকের মুখপাত্র অমিতাভ শর্মা। যদিও দুর্ঘটনায় কত যাত্রী প্রাণ হারিয়েছেন, তা নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন তিনি। তবে ওড়িশা দমকলের এক মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ দুর্ঘটনায় ২৮০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধেয় বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনায় ২৮০ যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৯০০’র বেশি যাত্রী। দুর্ঘটনার ঘন্টাখানেকের মধ্যে শুরু হয় উদ্ধারকার্য। সকাল সাড়ে দশটা নাগাদ উদ্ধারকার্য শেষ হয়। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এনডিআরএফের জওয়ানদের পাশাপাশি সেনাবাহিনীরও সাহায্য নেওয়া হয়। সেনার মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ইউনিটকে কাজে লাগানো হয়। এমনকী এদিন সকালে আহতদের উদ্ধারে বায়ুসেনার এম-১৭ কপ্টারের সাহায্য নেওয়া হয়।

ঢাকঢোল পিটিয়ে দুর্ঘটনা রুখতে ‘কবচ’ প্রযুক্তি চালু করেছিল রেল মন্ত্রক। এমনকী দেশের ইতিহাসে সবচেয়ে ‘অকর্মণ্য’ হিসেবে পরিচিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওই প্রযুক্তির ট্রেনে চেপে সাংবাদিকদের সামনে পোজ-ও দিয়েছিলেন। শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনার পরে প্রশ্ন উঠেছে, কোথায গেল ‘কবচ’ প্রযুক্তি। যদিও রেল মন্ত্রকের মুখপাত্র এদিন সাফাই দিয়ে বলেছেন, যে রুটে দুর্ঘটনা ঘটেছে সেই রুটে ‘কবচ’ প্রযুক্তি চালু ছিল না।

মানবিক মমতা, করমণ্ডল দুর্ঘটনায় নিহত বাংলার ১৩ জনের পরিবারকে সরকারি চাকরি

করমণ্ডল দু্র্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ লাখ টাকা দিলেন সুনীল ছেত্রীরা

‘এক অজানা দীর্ঘশ্বাস’, করমণ্ডল দুর্ঘটনা নিয়ে কবিতা লিখলেন মমতা

‘গভীর মর্মাহত’, করমণ্ডল দুর্ঘটনায় শোকপ্রকাশ রাজা চার্লসের

করমণ্ডল দুর্ঘটনায় আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৫৬ জন

করমণ্ডল দুর্ঘটনায় দোষীদের ছাড়া হবে না,স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হুমকি মোদির

করমণ্ডল দুর্ঘটনায় শোকপ্রকাশ পাকিস্তান-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00