Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনিয়ার বার্তা, ‘ভারত জোড়ো’ যাত্রার সূচনা করলেন রাহুল

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় পদযাত্রার সূচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি, কন্যাকুমারী : বিজেপির বিরুদ্ধে তোপ দেগে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় পদযাত্রার সূচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। বুধবার বিকেল পাঁচটার একটু পর কন্যাকুমারীর মহাত্মা গান্ধি মণ্ডপম থেকে এই যাত্রার সূচনা হয়। সশরীরে হাজির না থাকলেও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির এক বিবৃতি পাঠ করা হয়।

পূর্ব নির্ধারিত সূচি মেনে কন্যাকুমারী থেকে ৩৬০০ কিমি পদযাত্রার সূচনা করলেন রাহুল গান্ধি। তার আগে তিনি বিবেকানন্দ রকে যান। এদিন পদযাত্রার সূচনায় রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা সহ একাধিক কংগ্রেসের পদাধিকারীরা। এদিন পদযাত্রা শুরুর আগে সভানেত্রী সনিয়া গান্ধির একটি বিবৃতি পাঠ করেন রাহুল। বার্তায় রাজীব-জায়া জানিয়েছেন, শারীরিক পরীক্ষার জন্য তিনি পদযাত্রায় অংশ নিতে পারছেন না। কিন্তু তাঁর মন পড়ে রয়েছে পদযাত্রায়। তিনি নিশ্চিত যে, এই যাত্রার মাধ্যমে কংগ্রেস ফের পুনরুজ্জীবন লাভ করবে। কংগ্রেসের ইতিহাসে এই পদযাত্রা একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। ভারতীয় রাজনীতিতে এটি পরিবর্তনের সূচনা করবে।  পদযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেককে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে কংগ্রেসের এই ‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই যাত্রাকে কটাক্ষ করে পাকিস্তান থেকে রাহুলকে যাত্রার পরামর্শ দেন। কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল বলেন, কংগ্রেসের এই কর্মসূচিতে ভয় পেয়েছে বিজেপি। ৩৬০০ কিমি এই যাত্রায় ১২টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে যাবেন কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রাথমিক ভাবে ১২০ জনকে নিয়ে এই পদযাত্রার সূচনা হলেও পরে হাজার হাজার নেতা-কর্মীরা এই যাত্রায় সামিল হবেন বলে জানানো হয়েছে। বিজেপির বিভাজন ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে এই পদযাত্রা কংগ্রেসের।  

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00