Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণিপুরে যা ঘটেছে, তা কোথাও দেখিনি, উদ্বেগ প্রকাশ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : মণিপুরে হিংসা পীড়িত এলাকায় গিয়ে শরণার্থীদের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। হিংসা কবলিত এলাকা ঘুরে দেখার পর সোমবার রাহুল উদ্বেগের সুরে জানান, মণিপুরে যা ঘটেছে, তা ভারতের অন্য কোনও জায়গায় দেখিনি। রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন তিনি।

এদিন দুপুর তিনটে নাগাদ মণিপুরে হিংসা কবলিত এলাকায় যান রাহুল গান্ধি। চুরাচাঁদপুর ও বিষ্ণুপুর দুটি জায়গায় যান লোকসভার বিরোধী দলনেতা। দেখা করেন কুকী ও মৈতেয়ী দুই সম্প্রদায়ের লোকের সঙ্গে। হিংসা কবলিত শরণার্থী শিবিরে যাওয়ার পর লোকসভার বিরোধী দলনেতা জানান, ‘মণিপুরে হিংসা পরিস্থিতি শুরু হওয়ার পর অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। মণিপুরে যে ঘটনা ঘটেছে, সেটা দেশের কোথাও হয়নি। গোটা রাজ্য দুই ভাগে বিভাজিত হয়ে গিয়েছে। রাজ্যপালের সঙ্গে কথা বলেছি। রাজ্যপালকে জানিয়েছি, শান্তি বজায় রাখার জন্য যথাসম্ভব ব্যবস্থা নেব।এই ঘটনাকে নিয়ে রাজনীতিকরণ করতে চাই না।‘

মণিপুরে অশান্ত পরিস্থিতি সৃষ্টির পর এই নিয়ে তৃতীয়বার সেখানে গেলেন রাহুল গান্ধি। এই প্রসঙ্গে বিরোধী দলের নেতা জানান, ‘মণিপুরে এই নিয়ে তৃতীয়বার সফরে গেলাম। ভেবেছিলাম, পরিস্থিতি হয়ত শান্ত হবে। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক হয়নি। হয়ত স্বাভাবিক অবস্থা ফিরে আসতে আরও সময় লাগবে।‘ এদিকে মণিপুরের পরিস্থিতি নিয়ে অভিমত পোষণ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধিও। এই প্রসঙ্গে তিনি জানান, ‘মণিপুরে হিংসার ঘটনায় হাজার হাজার লোকের প্রাণ গিয়েছে। হাজার হাজার মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার শান্তি বজায় রাখার জন্য উপযুক্ত কোনও ব্যবস্থা নেয়নি। রাহুল গান্ধি শান্তি ও প্রেমের বার্তা নিয়ে গিয়েছেন। ভরসা দিয়েছেন সবসময়ে সাথে থাকার।‘

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00