Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রায়বেরলিতে প্রার্থী রাহুল, অমেথিতে কেএল শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান। মনোনয়ন জমা দেওয়ার শেষ লগ্নে শুক্রবার সকালেই উত্তরপ্রদেশের রায়বরেলি ও অমেথিতে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। মা সোনিয়া গান্ধির ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। আর অমেথিতে লড়ছেন গান্ধি পরিবারের বিশ্বস্ত কিশোরীলাল শর্মা। যিনি কে এল শর্মা হিসাবেই সমধিক পরিচিত। দুজনেই আজ মনোনয়নপত্র জমা দেবেন। রায়বরেলিতে রাহুলের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন কংগ্রেস নেতা দীনেশ প্রতাপ সিং আর অমেথিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়বেন কেএল শর্মা।

আগামী ২০ মে পঞ্চম দফায় উত্তরপ্রদেশের দুই নজরকাড়া কেন্দ্র রায়বরেলি ও অমেথিতে ভোটগ্রহণ হবে। লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই ওই দুই আসনে কংগ্রেসের হয়ে কারা লড়বেন তা নিয়ে জল্পনা চলছিল। গত লোকসভা ভোটে রায়বরেলি থেকে জেতা সোনিয়া গান্ধি এবার শারীরীক অসুস্ততার কারণে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই রাজস্থান থেকে তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। প্রথমে শোনা যাচ্ছিল, মায়ের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। যদিও শেষ মুহুর্তে তিনি লড়াইয়ের ময়দান থেকে নিজেকে সরিয়ে নেন।

এর পরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেন রায়বরেলিতে প্রার্থী হবেন রাহুল গান্ধি। আর অমেথিতে থেকে প্রার্থী হবেন গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মা। পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা কে এল শর্মা ১৯৮৩ সাল থেকেই রাজীব গান্ধির হাত ধরে প্রথমে রায়বরেলি ও অমেথিতে পা রেখেছিলেন। তার পরে গত চার দশকের বেশি সময় ধরে গান্ধি পরিবারের হয়ে রায়বরেলি ও অমেথিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলে চলেছেন তিনি। ২০০৪ সালে রাহুল যখন প্রথমবার অমেথিতে দাঁড়িয়েছিলেন তখনও রাজীব তনয়ের নির্বাচন পরিচালনার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00