Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাংসদ হিসাবে শপথ নিতে চার দিনের জন্য প্যারোলে মুক্ত অমৃতপাল

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: লোকসভার সদস্য হিসাবে শপথ নেওয়ার জন্য চার দিনের প্যারোলে মুক্তি পাচ্ছেন শিখ ধর্মগুরু তথা খলিস্তান সমর্থক অমৃতপাল সিং। আগামী ৫ জুলাই শুক্রবার অসমের ডিব্রুগড় জেল থেকে ছাড়া পাবেন তিনি। তবে প্যারোলে মুক্তি পেলেও বেশ কিছু শর্ত মানতে হবে জাতীয় সুরক্ষা আইনে বন্দি শিখ ধর্মগুরুকে।

গত বছর পঞ্জাবে থানা আক্রমণের ঘটনায় নাম জড়ায় শিখ ধর্মগুরু ও খলিস্তান সমর্থক অমৃতপাল সিংয়ের। ওই ঘটনার পরেই তাঁকে গ্রেফতারে ঝাঁপায় পঞ্জাব পুলিশ। দীর্ঘ এক মাস লুকোচুরি শেষে এপ্রিল মাসে মোগা থেকে অমৃতপালকে গ্রেফতারে সক্ষম হয় পঞ্জাব পুলিশ। গ্রেফতারের পরেই জাতীয় সুরক্ষা আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। নিরাপত্তার কারণে পঞ্জাব থেকে অসমের ডিব্রুগড় জেলে বন্দি রাখা হয় তাঁকে। জেলে থেকেই সদ্য সমাপ্ত লোকসভা ভোটে পঞ্জাবের খাদোর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দু’লক্ষেরও বেশি ভোটে জিতেও যান।

গত ১১ জুন সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পঞ্জাব সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন ‘ওয়ারিশ পঞ্জাব দে’ এর প্রতিষ্ঠাতা। পঞ্জাব সরকারের তরফে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অমৃতপালের আর্জি পাঠানো হয়। লোকসভার সচিবালয় থেকে সবুজসঙ্কেত মেলার পরেই চার দিনের জন্য অমৃতপাল সিংয়ের প্যারোল মঞ্জুর করে পঞ্জাব সরকার। বুধবার অমৃতসরের ডেপুটি কমিশনার ঘনশ্যাম থোরি সাংবাদিকদের জানিয়েছন, চার দিনের জন্য অমৃতপাল সিংয়ের শর্তাধীন প্যারোল মঞ্জুর করা হয়েছে। ৫ জুলাই তিনি ডিব্রুগড় জেল কর্তৃপক্ষ থেকে ছাড়া পাবেন। ডিব্রুগড় জেল কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00