Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমৃতপাল সিংয়ের জন্য ১৪ এপ্রিল পর্যন্ত পঞ্জাব পুলিশের সমস্ত কর্মীর ছুটি বাতিল

বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) আগামী ১৪ তারিখে ‘সরবত খালসা’ আয়োজন করার আহ্বান জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ এপ্রিল পঞ্জাবে বৈশাখী উৎসব পর্যন্ত সব পুলিশকর্মীর ছুটি বাতিল করল সে রাজ্যের সরকার। বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) আগামী ১৪ তারিখে ‘সরবত খালসা’ আয়োজন করার আহ্বান জানিয়েছেন। সেই সমাবেশ থেকে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পঞ্জাবের আপ সরকার। সেই কারণে আগে থেকই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল।

শিখ ধর্ম প্রচারক তথা বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) পুলিশের চোখে ধুলো দিয়ে বর্তমানে আত্মগোপন করে রয়েছেন। তাঁর কয়েকজন সহযোগীকে পঞ্জাব পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারলেও তাঁর কোনও সন্ধান পাচ্ছেন না তদন্তকারীরা।

সম্প্রতি গোপন ডেরা থেকে এক ভিডিও-বার্তায় শিখদের ধর্মীয় সংগঠন অকাল তখতকে সরবত খালসার আয়োজন করার আহ্বান জানিয়েছিলেন অমৃতপাল। এমনকি ১৪ এপ্রিল দিনটিকেও সেই সমাবেশের জন্য নির্দিষ্ট করে দেন বিচ্ছিন্নতাবাদী নেতা। যদিও তাঁর ডাকে অকাল তখত সাড়া দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সেই আবহে বাড়তি সতর্কতা হিসাবে পঞ্জাব পুলিশের তরফে সমস্ত গেজেটেড এবং নন-গেজেটেড আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত পূর্বে অনুমোদিত সমস্ত ছুটিও বাতিল করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00