Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বাবা জেতা না পর্যন্ত বিয়েই করব না!’ ধনুভাঙা পণ সিধুকন্যার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবা না জেতা পর্যন্ত বিয়েই করব না। পঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই এমনই কঠোর ধনুভাঙা পণ করলেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধুর মেয়ে রাবিয়া সিধু। পঞ্জাবের এইবারের বিধানসভা নির্বাচনে অমৃতসর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন সিধু। ইতিমধ্যেই বাবার হয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন তিনি। আর এবার নির্বাচনের ঠিক আগে আগেই বাবাকে জেতাতে এমনই কঠোর শপথ নিলেন মরিয়া রাবিয়া। 

উল্লেখ্য, পঞ্জাবে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রচার হতে না হতেই বাবার হয়ে মাঠে নেমেছেন রাবিয়া। দিন কয়েক আগেই তিনি আকালি দলের প্রার্থী তথা একসময়ে সিধুর ঘনিষ্ঠ বন্ধু বিক্রম সিং মাজিথিয়াকে জোরালো আক্রমণ করে বলেন যে, মাজিথিয়ার দোকানেও মাদক পাওয়া যায়। এই প্রসঙ্গে রাবিয়া বলেন, কার সঙ্গে কার লড়াই! একদিকে যখন দেশের মানুষকে তাঁদের সন্তানদের মাদকের হাত থেকে বাঁচাতে হচ্ছে কিংবা সর্বদা খেয়াল রাখতে হচ্ছে যে তারা যেন কোনওভাবে কোনও মাদক কাণ্ডে জড়িয়ে না পড়েন, তখন অন্যদিকে এমন একজনকে প্রার্থী করা হচ্ছে যার দোকানে পর্যন্ত মাদক পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘আমার বাবা যদি সত্যের পথে দাঁড়ান, তাহলে আগামি দিনে তাঁকে নানা অসুবিধার মধ্যে ফেলার চেষ্টা হবে এবং তিনি নানা সমস্যার সম্মুখীন হবেন। 

এরপরেই শুক্রবার তিনি ঘোষণা করেন যে, আগামী বিধানসভা নির্বাচনে সিধু না জেতা পর্যন্ত তিনি বিয়ে করবেন না। এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, ‘আমার বিয়ে নিয়ে আমার মা খুবই চিন্তিত। তবে আমি বাবা না জেতা পর্যন্ত এই সমস্ত কিছু ভাবতে পারছি না।’ অন্যদিকে তিনি সিধুর নির্বাচনে জেতা প্রসঙ্গে বলেন, ‘বাবা যে জিতবে আমি সেই বিষয়ে যথেষ্ট আশাবাদী। টা নাহলে মাজিথিয়াকে কেন বাবার বিরুদ্ধে দাড় করানো হবে। বিরধিরাও জানে আমার বাবা কতটা শক্তিশালী এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00