Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জল চাইতে গিয়ে ৭৫ ঘন্টা বাদে পুলিশের জালে পুণে ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: পানীয় জল চাইতে গিয়েই পুলিশের পাতা ফাঁদে পা দিল পুণেতে সরকারি বাসের মধ্যে তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাড়ে। ধর্ষণের ঘটনার ৭৫ ঘন্টা বাদে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত দেড়টা নাগাদ পুণের শিরুর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ধৃতকে আদালতে হাজির করা হবে।

গত মঙ্গলবার ভোরে বাস ধরিয়ে দেওয়ার অছিলায় পুণের স্বরগেটে সরকারি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক বাসের মধ্যে ২৬ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে রামদাসের বিরুদ্ধে। ওই ঘটনার কথা জানাজানি হতে শোরগোল পড়ে যায়। অভিযুক্তকে ধরতে গতকাল বৃহস্পতিবার এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল পুণের পুলিশ। ধর্ষককে পাকড়াও করতে নামানো হয়েছিল ড্রোন। সাহায্য নেওয়া হয়েছিল ডগ স্কোয়াডের। পুলিশের ১৩টি টিম তন্নতন্ন করে তল্লাশি চালিয়েছিল গোটা এলাকায়। পুলিশের চোখে ধুলো দেওয়া রামদাস বৃহস্পতিবার রাতে শিরুরের এক বাড়িতে গিয়ে পানীয় জল চায়। তার পরে খাবারের সন্ধানে বেরিয়ে যায়। ওই বাড়ির সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ রাত দেড়টা নাগাদ রামদাসকে পাকড়াও করে। অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে পুণে এবং পার্শ্ববর্তী অভয়নগরে ছযটি চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।

প্রসঙ্গত, গ্রামের বাড়িতে যাওয়ার জন্য গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে পুণে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্বরগেট বাসস্ট্যান্ডে হাজির হয়েছিলেন ২৭ বছরের তরুণী। বাসের খোঁজ করছিলেন তিনি। তখন দত্তাত্রেয় রামদাস গাড়ে নামে অভিযুক্ত ওই তরুণীকে হাত ধরে একটি বাসের কাছে নিয়ে যান। ওই বাসটিই নির্যাতিতার গ্রামের উপর দিয়ে যাবে বলে জানান। সরল বিশ্বাসে রামদাসের দেখানো বাসে চড়ে বসেন তরুণী। কিন্তু ভিতরে কোনও যাত্রীকে না দেখতে পেয়ে ঘাবড়ে যান। ততক্ষণে বাসের ভিতরে উঠে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন রামদাস। তার পর জোরজবরদস্তি তরুণীকে ধর্ষণ করেন।

কোনও ক্রমে রামদাসের হাত থেকে নিস্তার পেয়ে দ্বিতীয় একটি বাসে ওঠেন নির্যাতিতা। ওই বাসেই এক পরিচিতকে দেকতে পান। সঙ্গে সঙ্গেই তাঁকে ধর্ষণের বিষয়টি জানান। ওই পরিচিতই তরুণীকে অবিলম্বে বিষয়টি পুলিশকে জানানোর পরামর্শ দেন। এর পর বাস থেকে নেমে স্থানীয় থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়েই পুলিশ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ দেখেই ধর্ষক দত্তাত্রেয় রামদাসকে শনাক্ত করা হয়। কীভাবে সরকারি বাসস্ট্যান্ডে ওই ন্যক্কারজনক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মহারাষ্ট্র রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মচারিদেরও এ বিষয়ে জেরা করেছেন।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00