Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাস্ক বাধ্যতামূলক করার পথে হাঁটল এই কেন্দ্রশাসিত অঞ্চল

গত কয়েকদিন ধরেই পুদুচেরিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী।

Share:

নিজস্ব প্রতিনিধি, পুদুচেরি: দেশে ক্রমশই বেলাগাম করোনা সংক্রমণ। শুক্রবারই দৈনিক সংক্রমণ ছয় হাজারের গণ্ডি ছাড়িয়েছে। যদিও এই মুহুর্তে মাস্ক বাধ্যতামূলক করার পথে হাঁটতে রাজি হয়নি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু এদিনই সাধারণ মানুষের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল পুদুচেরি প্রশাসন। প্রকাশ্যস্থানে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছেন জেলাশাক ই ভাল্লাভান।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘হাসপাতাল, বিনোদন কেন্দ্র, পার্ক, সমুদ্র সৈকত, বাসস্ট্যান্ড ও বাজারে প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। তাছাড়া পানশালা, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান, সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে যাঁরা কর্মরত তাঁদেরও মাস্ক পরতে হবে।’

জেলাশাসক ই ভাল্লাভান জানিয়েছেন, ‘গত কয়েকদিন ধরেই পুদুচেরিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এক লাফে বেড়ে হয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। তাই আর কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য প্রকাশ্য স্থানে অর্থা‍ৎ ভিড় হয় এমন জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নমুনা পরীক্ষার ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।’  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00