বিক্ষোভের নামে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে হামলার চেষ্টা, ভারত বিরোধী স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভে সামিল হয়েছেন ভিসাপ্রত্যাশীরা। সোমবার (২৬ অগাস্ট) দুপুর নাগাদ বহু ভিসাপ্রত্যাশী যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গি‌য়ে বিক্ষোভ ক‌রেন। শুধু তাই নয়, বিক্ষোভের পাশাপাশি ভারত বি‌রোধী স্লোগান দেন তাঁরা। এমতাবস্থায় নিরাপত্তা আরও বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করলো ভারতীয় হাইকমিশন।

দেশের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভারতীয় ভিসা প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে সোমবার ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) শত শত বাংলাদেশি বিক্ষোভ করেছে। শুধু তাই নয় হই হট্টগোল থেকে শুরু করে রীতিমত হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে।

এই নিয়ে ভারতীয় হাইকমিশন বেজায় চাপে রয়েছেন।  এই নিয়ে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাঁরা মৌখিকভাবে একটা নোটও পাঠিয়েছে। নিরাপত্তা বাড়ানোর দাবিও করা হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় তারা কোনোভাবে আস্থাশীল নয় বলে জানান। এই কর্মকর্তা আরও বলেন, ‘তারা মূলত জনগণের অনুরোধে পাসপোর্ট ফেরত দিচ্ছেন। কিন্তু পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজনকে ‘হুমকি’ পর্যন্ত দেওয়া হয়। তাঁরা এই নিয়ে আতঙ্কিত’ রয়েছেন।’  

প্রত‌্যক্ষদর্শীরা জা‌নি‌য়ে‌ছেন, সোমবার দুপুরের পর বেশ কিছু সংখ‌্যক বিক্ষোভকারীরা যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। তারা ভিসা না পাওয়ার কারণে ভারত বি‌রোধী স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

এই নিয়ে সামা‌জিক মাধ‌্যমে একটি ভি‌ডিও ছড়িয়ে প‌ড়ে‌ছে। সেখানে দেখা গেছে, বিক্ষোভকারীরা বি‌ভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ‘দফা এক দা‌বি’, ‘ভিসা চাই ভিসা চাই’, ‘ভার‌তের দালালরা হুঁশিয়ার সাবধান’, ‘ভিসা দে নই‌লে টাকা ফেরত দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) আগেই জানিয়েছিল, ‘সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে। তাই আমরা এখন পাসপোর্ট ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে এটি পুনরায় প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য জানানো হবে।’ তবে তা মানতে নারাজ বিক্ষোভকারীরা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]