নিজস্ব প্রতিনিধি : ক্লাসে ঢুকতে নাকে এল অদ্ভুদ একটা গন্ধ। একটু লক্ষ্য করতেই নজরে এল ক্লাসরুমের দেওয়াল। দেওয়াল জুড়ে শুধুই গোবর। শিক্ষিকা নিজের হাতেই ক্লাসরুমের দেওয়ালে গোবর লাগাচ্ছেন। এই ভিডিও মুহূর্তের মধ্যেই হয়ে পড়েছে ভাইরাল। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’।
কিন্তু কেন ক্লাসরুমের দেয়ালে গোবর লেপছেন অধ্যক্ষ? উঠছে সেই প্রশ্নও। বিতর্কের মাঝে পড়ে শেষমেশ মুখ খুললেন লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষা প্রত্যুষ বৎসলা। তিনি স্পষ্ট করে জানালেন, এটি কলেজের একটি গবেষণার অংশ বিশেষ। তিনি নিজেও এই কাজে যোগ দিয়েছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
কেউ কেউ বলেছেন, ক্লাসের মধ্যেই যদি কোনও শিক্ষিকা এমন আচরণ করেন, তাহলে পড়ুয়ারা সেখানে কেন আসবে।গ্যাঁটের কড়ি খরচ করেই তাঁরা আসে পড়াশোনা করতে। তবে বহুজন অধ্যক্ষার ওই কাজের প্রশংসা করেছেন। বিশেষ করে তিনি নিজেই গোবর লেপার কাজে নেতৃত্ব দিয়েছেন বলে জানান।
সবকিছুর পর অধ্যক্ষা জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রখর গরম থেকে ক্লাসরুমকে ঠাণ্ডা রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লির মতো জায়গায় অসহ্য গরম থেকে রেহাই কীভাবে মিলতে পারে, সেটাই গবেষণার জন্যই এই কাজ করা হয়েছে। গোবর হল এই কাজে অত্যন্ত উপযোগী বস্তু। এই প্রসঙ্গে তিনি তুলে এনেছেন, গ্রামে মাটির বাড়ির কথা। সেখানেও মাটির সঙ্গে গোবর মিশিয়ে বাড়ি লেপার কাজ হয়। সেইক্ষেত্রেও বাড়ি ঠাণ্ডা থাকে তুলনামূলক। কারণ গোবর তাপ নিরোধক। পাশাপাশি সেটি জীবানুবাশকও বটে। ফলে ক্লাসরুমে গোবর লেপার কাজটি একটি প্রকল্পের অংশ মাত্র।