Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুর নরম, আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চান হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে এবার সরাসরি বৈঠকে বসতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার(৩ আগস্ট) দুপুরের দিকে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এমন কথাই জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সর্বদা খোলা রয়েছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে তিনি আলোচনায় বসতে চান। তাদের দাবি দাওয়াও শুনতে চান। তিনি এর একটা সমাধান চান, সংঘাত চান না।’ চলমান আন্দোলন নিয়ে একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন,সহিংসতার ঘটনায় গ্রেফতার সাধারণ ছাত্রদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷ শুধু তাই নয়, ‘প্রতিটি হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দেওয়া হবে। এই নিয়ে তদন্তও হবে।’ এই নিয়ে সভায় উপস্থিত পেশাজীবী নেতারাও হাসিনার কথায় একমত পোষণ করেন। তাঁদের কথায়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।

শুক্রবার(২ আগস্ট) চলমান পরিস্থিতি নিয়ে রাতে গণভবনে জরুরি বৈঠক ডেকেছিলেন আওয়ামী লীগ। সেখানে সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বেশ কিছু সদস্যকে এর দায়িত্বও দিয়েছিলেন তিনি। বৈঠকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। তিন নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দিয়েছেন। জানা গেছে  এই টিমে ১৪ দলীয় জোটের সিনিয়র নেতারা থাকবেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দাউ দাউ করে জ্বলছিল গোটা বাংলাদেশ। সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। তবে বর্তমানে এর রেশ কিছুটা ফিকে হলেও এখনও কাটে নি। পরিস্থিতি যেন থমথমে হয়ে আছে। দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে মনে করছেন অনেকেই। আবার অনেকেরই মত এর রেশ এত তাড়াতাড়ি কাটবে না। আন্দোলন প্রত্যাহার করার কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। আবার অন্য অংশ জানিয়েছে এই আন্দোলন চলবে। তবে আন্দোলন ঘিরে আর কোন অশান্তি চান না শেখ হাসিনা, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের আশ্বাসও দিয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00