Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ২ কোটি ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ২ কোটি ছাড়াল। পাশাপাশি প্রধানমন্ত্রীর  ইউটিউব চ্যানেলে ভিডিয়োয় ভিউ এসেছে ৪৫০ কোটিরও বেশি। সাবস্ক্রাইবার সংখ্যা, ভিডিয়োয় ভিউ এবং ভিডিয়োর মানের দিক থেকে ইউটিউবে একাই ‘রাজ’ করছেন মোদি।  ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যার হিসেব অনুসারে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রথমে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ৬৫ লাখের কাছাকাছি। তার পর রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখের কিছু বেশি।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবস্ক্রাইবার প্রায় আট লাখের কাছাকাছি। আরও অনেক পরে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ, জাস্টিন ট্রুডোরা। ২৫ শে ডিসেম্বর সোমবার তাঁর ভিডিয়ো ভিউয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ কোটিতে। মোট ভিডিয়োর সংখ্যা ২৩,০০০। বর্তমানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইবার সংখ্যা ৩৫ লাখের কিছু বেশি।

তবে মোদির কাছে নেই দুনিয়ার অনেক জনপ্রিয়  সেলিব্রিটিও।উল্লেখ্য, ২০২২ সালে প্রথম প্রধানমন্ত্রী মোদীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায়। সেবারই তিনি বিশ্বের অন্যান্য নেতাদের পেছনে ফেলে দিয়েছিলেন।

এবার ইউটিউবে বিরাট ব্যবধানে অন্য অনেক রাজনীতিবিদদের পেছনে ফেলে দিলেন। শুধু তাই নয় বিশ্বের  অন্যান্য প্রভাবশালী মানুষদের থেকেও তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে শুধু সাবস্ক্রাইবার সংখ্যাই নয়, ইউটিউবে ভিডিয়োয় ভিউয়ের হিসেবেও প্রধানমন্ত্রী মোদি এগিয়ে।  এক কথায় সোশ্যাল মিডিয়ায় ক্রমেই জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী।   

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00