Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা

ইতিমধ্যেই ঘটনায় জড়িতদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ জানানোর খেসারত হিসেবে জীবন দিতে হলো ১৫ বছরের এক কিশোরকে। গায়ে পেট্রল ঢেলে ওই কিশোরকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। হাসপাতালে বেশ কয়েক ঘন্টা জীবনযুদ্ধ চালানোর পরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই পড়ুয়া। মর্মান্তিক ও নৃশংস ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাপাতলা থানা এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় জড়িতদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

বাপাতলার পুলিশ আধিকারিক ভাকুল জিন্দল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেঙ্কটেশ্বর ওরফে বেঙ্কি নামে ২১ বছর বয়সী এক যুবক দীর্ঘদিন ধরেই স্থানীয় এক যুবতীকে উত্যক্ত করছিল। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ জানায় যুবতীর ছোট ভাই ইউ অমরনাথ। ইভটিজিংয়ে অভিযুক্ত বেঙ্কিকে সংযত থাকার অনুরোধ জানায়। শুক্রবার সকাল ছয়টা নাগাদ  প্রাইভেট টিউশনি থেকে ফেরার পথে অমরনাথের পথ আগলে ধরে বেঙ্কি ও তার সঙ্গীরা। আচমকাই পেট্রল ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। অমরনাথের চি‍ৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চোখের সামনে বীভ‍ৎস দৃশ্য দেখতে পান। কোনও ক্রমে আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ অমরনাথকে হাসপাতালে নিয়ে যান।

অ্যাম্বুলান্সে চেপে হাসপাতালে যাওয়ার পথেই গায়ে আগুন ধরিয়ে দেওয়ার হোতা হিসেবে বেঙ্কির নাম উল্লেখ করেন অমরনাথ। হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রতিবাদী কিশোর। অমরনাথের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দুটি মামলা রুজু করেছে বাপাতলা থানার পুলিশ। একটি খুনের মামলা ও অন্যটি পসকো আইনে মামলা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00