Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জোর ধাক্কা নীতীশের, বিহারে জাতিগত গণনার কাজে স্থগিতাদেশ পটনা হাইকোর্টের

আগামী ৩ জুলাই পর্যন্ত জাতিগত জনসুমারোর কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে জাতিগত জনসুমারির কাজে স্থগিতাদেশ জারি করল পটনা হাইকোর্ট। বৃহস্পতিবার পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ আগামী ৩ জুলাই পর্যন্ত  জাতিগত জনসুমারির কাজে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন। পটনা হাইকোর্টের এদিনের নির্দেশের পরেই উল্লসিত বিজেপি শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পটনা উচ্চ আদালতের নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পক্ষে বড় ধাক্কা। যদিও পটনা হাইকোর্টের নির্দেশ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

বিহারের ভোটে বরাবরই জাতপাতের সমীকরণ বড় ভূমিকা নিয়ে থাকে। আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে চলতি বছরের ৭ জানুয়ারি রাজ্যে জাতিগত জনগণনার কাজ শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীস কুমার। আর তাতেই সিঁদূরে মেঘ দেখেচিলেন বিজেপি নেতৃত্ব। জাতিগত জনগণনা ভেস্তে দিতে আসরে নামে বিজেপির একাংশ। রাতারাতি ভুঁইফোড় সংগঠন গড়ে তুলে জাতিগত জনগণনা বন্ধের দাবিতে বিভিন্ন আদালতে দাযের হয় মামলা। শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন মামলাবাজরা। যদিও সুপ্রিম কোর্ট ওই আবদারে সাড়া দেয়নি। হাইকোর্টে মামলা করার পরামর্শ দেয়।

তার পরেই পটনা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি কর্মী অখিলেশ কুমার। বিহার সরকারের পক্ষ থেকে আবেদনের বিরোধিতা করা হয়। বুধবার মামলার শুনানি সেষে রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ। এদিন রায় দিতে গিয়ে গিয়ে আগামী ৩ জুলাই পর্যন্ত জাতিগত জনগণনার কাজ বন্ধ রাখার জন্য বিহার সরকারকে নির্দেশ দেন বিচারপতিরা।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00