Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃদ্ধ দম্পতির মধ্যে মারামারি, মুহূর্তেই শেষ হয়ে গেল দুই প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাটনার পাটুলিপুত্র এলাকার একটি  বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় বৃদ্ধ দম্পতির রহস্যময় মৃতদেহ। নিহতরা হলেন ৭০ বছরের  শ্রীবাস্তব এবং তাঁর স্ত্রী ৭০ বছরের সুজাতা। তাদের নিজেদের বাড়ি থেকেই মৃত দেহ উদ্ধার হয়। এই ঘটনা নিয়ে পাটনা পুলিশ তদন্তে নামলে উঠে এসেছে একের পর এই চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতি পাটনায় বাড়িতে একা থাকতেন । তাদের তিন সন্তান রয়েছে  , তবে তারা থাকে পাটনার বাইরে। প্রায়শই এই বৃদ্ধ দম্পতির মধ্যে বিবাদ হত । আচমকাই রাত সাড়ে ৮ টার সময় ওই বাড়ির ভাড়াটিয়ারা খোঁজ নিতে গিয়ে দেখেন ফ্ল্যাটের দরজা বন্ধ। সন্দেহ হতেই পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রান্নাঘর থেকে বৃদ্ধার লাশ এবং ঘর থেকে বৃদ্ধর মৃতদেহ উদ্ধার হয়। দুজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক টিম। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দম্পতির ঝগড়া হয় এবং এরপর একে অপরকে হত্যা করে। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল , তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00