যৌন নির্যাতনের অভিযোগে খ্রিস্টান ধর্মযাজকের বিরুদ্ধে এফআইআর

২০১৭ সালে ভুক্তভোগী মহিলা তাঁর বাবা-মায়ের সঙ্গে 'দ্য চার্চ অফ গ্লোরি অ্যান্ড উইজডম' নামক একটি খ্রিস্টান বক্তৃতায় যোগ দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ম প্রচারের নামে কেচ্ছা! কেবিনে ডেকে ধর্ষণের চেষ্টা, বিখ্যাত খ্রিস্টান ধর্মযাজক বজিন্দর সিংহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন এক যুবতী। প্রাথমিক সূত্রের খবর, পঞ্জাবের কাপুরথালা জেলার বিখ্যাত ধর্মযাজক বজিন্দর সিংহ। ২০১৭ সালে ভুক্তভোগী মহিলা তাঁর বাবা-মায়ের সঙ্গে ‘দ্য চার্চ অফ গ্লোরি অ্যান্ড উইজডম’ নামক একটি খ্রিস্টান বক্তৃতায় যোগ দিয়েছিলেন। সেই সময়, পাদ্রী বাজিন্দর সিং তাঁর মোবাইল নম্বরটি চেয়ে নেন। এরপর থেকে তাঁকে মেসেজ পাঠানো শুরু করে। কিন্তু ভয়ে বাবা-মাকে বজিন্দরের কীর্তি ফাঁস করতে পারেননি তিনি।

ভুক্তভোগীর অভিযোগ অনুসারে, বজিন্দর ১৭ বছর বয়স থেকে তাঁকে নানাভাবে যৌন নির্যাতন করছেন। ২০২২ সালে, ধর্মযাজক তরুণীকে গির্জার একটি কেবিনে ডেকে পাঠায়। এরপর তিনি সেখানে যাওয়ার পরেই বজিন্দর তাঁকে জড়িয়ে ধরেন। এবং অনুপযুক্ত জায়গায় স্পর্শ করেন। নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও, সে তাঁকে বিয়ে করার জন্য নানাভাবে চাপ দিতে থাকে। এমনকী, তরুণী তাঁর কথা না শুনলে তাঁকে মেরে ফেলারও হুমকি দেন ধর্মযাজক। এরপর বাধ্য হয়েই গত ২০ ফেব্রুয়ারি নির্যাতিতা তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর সঙ্গে আরও আটজনের বিরুদ্ধে হুমকির অভিযোগ করেন নির্যাতিতা। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে, পুলিশ অভিযুক্ত ধর্মযাজকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৫৪ Aএ(যৌন হয়রানি), ৩৫৪ D (পিছু নেওয়া) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

ভুক্তভোগী জানিয়েছেন, “আমি যখন কলেজে যেতাম, তখন সে তার গাড়িতে চেপে আমার পিছু পিছু আসত। সে আমাকে হুমকি দিত যে, যদি আমি তাকে বিয়ে না করি, তাহলে সে আমার বাবা-মা এবং ভাইকে হত্যা করবে। আমার আতঙ্কের আক্রমণ হত।” এমনকি তাঁর অভিযোগ, তিনি গত কয়েক বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন। বিবাহ এবং গর্ভাবস্থার সময়েও তিনি ধর্মযাজকের দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন। তবে এই প্রথম নয়, অভিযুক্ত ধর্মযাজকের বিরুদ্ধে এর আগেও বহুবার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর অনুষ্ঠানে বলিউড সেলিব্রিটিরা ও যোগ দিয়ে থাকেন। তিনি দাবি করেন, ‘মৃত মানুষকে জীবিত করা’ থেকে ‘ক্যান্সার নিরাময়’, একাধিক অলৌকিক ঘটনা তিনি ঘটাতে পারেন। এর আগে ২০১৮ সালে, পাঞ্জাবের জিরাকপুরে এক মহিলার যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে, যাজক বাজিন্দরকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]