Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

SCO সম্মেলনে যোগ দিতে মোদিকে আমন্ত্রণ পাক সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছর অক্টোবর মাসে ইসলামাবাদে বসতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) সম্মেলন। আর সেই সম্মেলনে যোগদান করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাল পাকিস্তান সরকার। এই মর্মে ইতিমধ্যেই পাক বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

সেখানে বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ জানিয়েছেন, ‘১৫-১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে SCO  বৈঠক। আর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের প্রধান জানিয়ে দিয়েছেন তারা SCO  বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে আসবেন।‘ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদৌ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাবেন কিনা তা নিয়ে এখন ভারত সরকারের তরফে কিছু জানান হয়নি।

উল্লেখ্য, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশের মধ্যে রয়েছে – ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। রীতি অনুযায়ী এসসিও-র বৈঠকে কোনও দেশের রাষ্ট্রনেতার উপস্থিতি বাধ্যতামূলক নয়। তাই ভারত আদৌ সেই বৈঠকে যোগ দেবে কিনা তা নিয়ে উঠেছে সংশয়। কারণ,  দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে ইসলামাবাদের রয়েছে সংঘাত। মূলত কাশ্মীর ইস্যুর পাশাপাশি পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদ নিয়ে  প্রায়শই বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছেন ভারতের কূটনীতিকরা। একথায় বলা যায়, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা মধুর কোনও অংশেই নয়। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00