এলভিস যাদবের গুরুগ্রামের বাড়িতে এলোপাথাড়ি গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম : ইউটিউবার এলভিস যাদবের গুরুগ্রামের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। রবিবার সকালে আচমকাই গুলি চালায় দুষ্কৃতীরা। কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোরগোল পরে গিয়েছে। তদন্ত শুরু করেছে গুরুগ্রাম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৫.৩০ থেকে ৬টা নাগাদ ৩জন বাইকে করে এসে এলভিসের গুরুগ্রামের বাড়ির সামনে। গুরুগ্রামের ৫৭ নম্বর সেক্টরে এলভিস যাদবের বাড়ি রয়েছে। সেখানেই আচমকাই দুই ডজনেরও বেশি রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাড়ির একতলাকে লক্ষ্যে করে গুলি চালানো হয়েছে। ঘটনার সময় এলভিস বাড়িতে ছিলেন না।

জানা গিয়েছে, ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন এলভিস। ঘটনার সময় এলভিস বাড়িতে না থাকলেও তাঁর কেয়ারটেকার সহ বাড়ির সদস্যরা সেখানে ছিলেন। তবে এই গুলি ছোঁড়ার ঘটনায় কেউ আহত হননি। গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, গুরুগ্রামের সেক্টর ৫৭-এ ইউটিউবার এবং বিগ বস ওটিটি বিজয়ী এলভিস যাদবের বাসভবনের বাইরে তিনজন মাস্ক পড়ে এসে গুলি চালায়। ২ ডজনেরও বেশি রাউন্ড গুলি চালানো হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে গুরুগ্রাম থানার পুলিশ। ফরেনসিকের আধিকারিকরাও ঘটানস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছেন।

জানা গিয়েছে, এসভিসের বাড়িতে কারা হামলা চালিয়েছে জানতে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ যেমন খতিয়ে দেখা হচ্ছে। তেমন এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এলভিসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার আগে তিনি কোনও হুমকি পাননি। ইউটিউবার বর্তমানে হরিয়ানার বাইরে রয়েছেন।

গুরুগ্রামে ভয়াবহতা! ভেন্টিলেশনে থাকা বাংলার এয়ার হোস্টেসকে যৌন হেনস্থা হাসপাতাল কর্মীর

খুনের হুমকির অভিযোগে ফের ‘বিগবস ওটিটি ২’ বিজয়ী এলভিশের বিরুদ্ধে FIR দায়ের

অতুল সুভাষের আত্মহত্যায় নয়া মোড়, গ্রেফতার স্ত্রী নিকিতা, মা ও ভাই

ঘুমন্ত অবস্থায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪ যুবকের

নিয়ম ভেঙে কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে ছবি তুলে ফের আইনি বিপাকে এলভিশ যাদব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]