Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পটনায় বিরোধী শিবিরের ১২ জুনের বৈঠক পিছিয়ে গেল

১২ জুনের পরিবর্তে বৈঠক হবে ২৩ জুন।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: শুরুতেই ধাক্কা। কংগ্রেস ও তামিলনাডুর শাসকদল ডিএমকে’র অনুরোধে আগামী ১২ জুন পটনায় হতে চলা বিরোধী জোটের বৈঠক অন্তত ১০ দিন পিছিয়ে দেওয়া হলো। ১২ জুনের পরিবর্তে বৈঠক হবে ২৩ জুন। রবিবার রাতে বিহারের মুখ্যমন্ত্রী তথা বিরোধী জোটের সলতে পাকানোর প্রধান কারিগর নীতীশ কুমারের ঘনিষ্ঠ সূত্রে এ খবর জানা গিয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমন্ত্রিতদের কাছে বৈঠকের দিন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।

আগামী লোকসভা ভোটে বিজেপিকে পরাস্ত করার রণকৌশল চূড়ান্ত করতে পদ্ম শিবিরের বিরোধী দলগুলিকে নিয়ে জোট গড়তে বিশেষ উদ্যোগী হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিরোধী নেতাদের এক মঞ্চে আনতে গত মাস খানেক ধরেই কোমর কষে ঝাঁপিয়েছেন তিনি।কলকাতায় নবান্নে গিয়ে বৈঠকের সময়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেডিইউ নেতাকে প্রস্তাব দিয়েছিলেন, ইন্দিরা গান্ধির বিরুদ্ধে জনতা দল নেতা জয়প্রকাশ নারায়ণ যেহেতু বিহারের মাটি থেকে আন্দোলন শুরু করেছিলেন, তেমনই মোদি হঠাও আন্দোলন শুরু হোক পটনার মাটি থেকেই।

মমতার ওই প্রস্তাব মেনেই ১২ জুন পটনায় বৈঠক ডেকেছিলেন নীতীশ। কিন্তু ওই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির উপস্থিতি নিয়ে সংশয় দেখা দেয়। কেননা, এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর দেশে ফিরতে ১৫ তারিখ হয়ে যাবে। চিকি‍ৎসার জন্য মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে বিদেশ গিয়েছেন সোনিয়া গান্ধিও। তাছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ওই দিন দলের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় পটনায় ১২ জুনের বৈঠকে ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের হাজিরা নিয়েও সংশয় দেখা দেয়। সূত্রের খবর, কংগ্রেস ও ডিএমকে’র পক্ষ থেকে বৈঠকের উদ্যোক্তা নীতীশ কুমারকে আর্জি জানানো হয়, সম্ভব হলে ১২ জুনের বৈঠক যেন পিছিয়ে দেওয়া হয়। বিরোধী জোটের বাকি দলগুলির সঙ্গে কথা বলে ওই আর্জি মেনে নিয়ে বৈঠক পিছিয়ে দিয়েছেন জেডিইউ সুপ্রিমো।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00