Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এনডিএতে ফেরার গুজব খারিজ উদ্ধব সেনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনা চলছিল  এনডিএ–তে ফের ফিরছেন উদ্ধব ঠাকরে । তবে এবার সেই গুজবকে  কার্যত উড়িয়ে দিল  শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী। বৃহস্পতিবার শিবসেনার তরফে সাফ  জানান হয়েছে, বিরোধী ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকবে এবং তারা আর এনডিএ-তে ফিরে যাবে না। এরফলে স্পষ্ট হয়ে গেল ইন্ডিয়া জোটের সঙ্গে থাকছে উদ্ধব ঠাকরের শিবসেনা।

বৃহস্পতিবার শিবসেনা (ইউবিটি) নেত্রী এবং রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটে জানান,’ বিজেপি পন্থী সংবাদমাধ্যমরা জানিয়েছিল  নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরতে চলেছে বিজেপি। ফলপ্রকাশের পর  তা কার্যত মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। আর এবার গুঞ্জব ছড়ান হচ্ছে উদ্ধব ঠাকরে শিবসেনা এনডিএ জোটের সঙ্গে যুক্ত হবে।‘ এখান থেকেই স্পষ্ট যে ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে  উদ্ধবের শিবসেনা।

২৪-এর লোকসভা নির্বাচনে গোটা দেশের পাশাপাশি মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছে ভারতীয় জনতা পার্টি  অর্থাৎ শিবসেনার। মহারাষ্ট্রের ৪২ টি আসনের মধ্যে কংগ্রেস জোট মহাবিকাশ আঘাদি (১৩) , উদ্ধবের শিবসেনা (৯) এবং শরদ পাওয়ারের  নেতৃত্বাধীন এসপি (৮ ) একসঙ্গে জোট হয়ে ৩০ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ১২ টি আসন। ২০১৯ সালে  মহারাষ্ট্র থেকে বিজেপি জয়ী হয়েছিল ২৩ টি আসনে ।  এখান থেকেই স্পষ্ট যে মহারাষ্ট্রে একেবারে ভরাডুবি হয়েছে পদ্ম শিবিরের।

উল্লেখ্য, দীর্ঘদিন বিজেপির জোট সঙ্গী ছিল অবিভক্ত শিবসেনা। ২০১৯ সালে বিজেপি–র সঙ্গ ছাড়েন উদ্ধব। কংগ্রেস এবং এনসিপির সঙ্গে তৈরি করেছিলেন নয়া জোট, মহা বিকাশ আঘাদি। তবে দল ভেঙে বেরিয়ে যান একনাথ শিন্ডে। এরপর  শিন্ডের শিবসেনা ফের মিশে গিয়েছে এনডিএ–তে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00