Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাত দিন পেরিয়ে গেলেও করমণ্ডল দুর্ঘটনায় মৃত ৮২ জনের পরিচয় শনাক্ত হয়নি

এখনও পর্যন্ত শনাক্ত হয়নি এমন ৮২টি দেহ রয়ে গিয়েছে ভুবনেশ্বর এইমস হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। গত শুক্রবার এই দুর্ঘটনায় ২৮৮ জন মানুষের মৃত্যু হয়েছে। স্বজনহারা বহু পরিবার ইতিমধ্যে প্রিয়জনের দেহ নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেছে। কিন্তু এখনও পর্যন্ত শনাক্ত হয়নি এমন ৮২টি দেহ রয়ে গিয়েছে ভুবনেশ্বর এইমস হাসপাতালে। দেহগুলি যাতে শনাক্ত করে পরিজনের হাতে তুলে দেওয়া হয়, সেই কারণে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা সারলেন ওড়িশা প্রশাসনের আধিকারিকরা।

ভুবনেশ্বর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (Bhubaneswar Municipal Corporation) কমিশনার বিজয় অমরুতা কুলাঙ্গে (Vijay Amruta Kulange) বলেন, ‘আমরা দাবিকারীদের যাচাই করতে এবং শনাক্তকরণ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার জন্য অন্যান্য রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গেও সমন্বয় রাখছি।’ তিনি আরও বলেন, রেলওয়ে এবং ভুবনেশ্বর এইমসের মধ্যে সমন্বয় করছে ভুবনেশ্বর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন। পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় সরকারের আধিকারিকদের মৃতদেহ শনাক্তকরণে সাহায্য করার জন্যও অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

বিজয় অমরুতা কুলাঙ্গের (Vijay Amruta Kulange) কথায়, ‘নিহতদের স্বজনদের সহায়তা করার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যারা মরদেহ নিতে আসছেন, তাদের খাবার ও থাকার ব্যবস্থাও করা হয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00