Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওড়িশায় ইভিএম ভাঙচুরের অভিযোগে পাকড়াও খোদ বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি : ওড়িশায় ইভিএম ভাঙচুরের অপরাধে এক বিজেপি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ওড়িশার খুর্দা জেলায়। প্রিসাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত বিজেপি প্রার্থীর নাম প্রশান্ত জগদেব। প্রশান্ত চিলিকার বিধায়ক। এবারের বিধানসভা নির্বাচনে খুর্দা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রশান্ত। শনিবার বিগুনিয়া বিধানসভা কেন্দ্রে কৌনরিপত্না এলাকার একটি বুথে ভোট দিতে গিয়েছিলেন ওই বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন প্রার্থীর স্ত্রী। ভোট দিতে সময় লাগায় মেজাজ হারান বিজেপি প্রার্থী। এরপরই প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। এরপরই টেবিল থেকে ইভিএম তুলে মাটিতে আছার মারেন বিজেপি প্রার্থী।

ধৃত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিজেপি প্রার্থীকে খুর্দা জেলে পাঠানো হয়েছে। উল্লেখ্য, প্রিসাইডিং অফিসারের অভিযোগ ছিল, বুথের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিলেন বিজেপি প্রার্থী। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিয়েছিলেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে রাজি নন বিজেপি প্রার্থী। তাঁর মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিতভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00