Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওড়িশায় হবু স্বামীর সঙ্গে মন্দির থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার যুবতী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আর কয়েকদিন বাদেই জীবনের নতুন ইনিংস শুরু করার কথা। আর সাত পাকে বাঁধা পড়ার আগেই হবু স্বামীকে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ২১ বছর বয়সী তরুণী। মন্দির থেকে ফেরার পথেই হবু স্বামীর চোখের সামনে গণধর্ষণের শিকার হলেন নতুন জীবনের স্বপ্ন দেখা তরুণী। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ওড়িশার নয়াগড়ে। ঘটনার কথা জানাজানি হতেই হইচই পড়ে গিয়েছে। অভিযোগ পেয়েই গণধর্ষণের ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) নয়াগড় জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ২০ অক্টোবর সন্ধ্যায় হবু স্বামীকে সঙ্গে নিয়ে ফতেহগড় রাম মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নির্যাতিতা তরুণী। পুজো দিয়ে ফেরার পথে পিথাখাই জঙ্গলের কাছে বেশ কয়েকজন দুষ্কৃতী নির্যাতিতা ও তার হবু স্বামীর গতিরোধ করে। তার পরে হবু স্বামীকে চাকু দিয়ে ভয় দেখায়। কার্যত হবু স্বামীকে ‘বন্ধক’ রেখে তার সামনেই নির্যাতিতাকে একের পর এক ধর্ষণ করে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, গণধর্ষণের ঘটনা মোবাইল বন্দি করে দুষ্কৃতীরা। পরে ওই ভিডিও সমাজমাধ্যমেও পোস্ট করা হয়। নিমিষেই ভাইরাল হয়ে যায় গণধর্ষণের ভিডিও।

শেষ পর্যন্ত ঘটনার চার দিন বাদে গত ২৪ অক্টোবর স্থানীয় থানায় গণধর্ষণের কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই জাজপুরের মঙ্গলপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক প্রৌঢ়কে গ্রেফতার করেছিল পুলিশ। রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়ে চলায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00